হজরত মুহাম্মদ (সা.) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন: ইসলাম শিক্ষা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২০
শূন্যস্থান পূরণ করো অংশ-৭প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৫৩. — দিন পর এই মহাপ্লাবন বন্ধ হলো। উত্তর: চল্লিশ দিন পর এই মহাপ্লাবন বন্ধ হলো। ৪. হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে — জন্মগ্রহণ করেন।উত্তর: হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরাকে জন্মগ্রহণ করেন।৫. রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী হজরত ইব্রাহিমকে (আ.) — মারা হবে।উত্তর: রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী হজরত ইব্রাহিমকে (আ.) অগ্নিকুণ্ডে জীবন্ত পুড়িয়ে মারা হবে।৬. আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত — কূপ।উত্তর: আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত জমজম কূপ।৭. — এর তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মত্স্যকুল তীরে চলে আসত।উত্তর: হজরত দাউদ (আ.)-এর তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মত্স্যকুল তীরে চলে আসত।৮. — আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। উত্তর: হজরত ঈসা (আ.) আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। ৯. শেষ জামানায় কিয়ামতের আগে—আবার দুনিয়ায় আগমন করবেন।উত্তর: শেষ জামানায় কিয়ামতের আগে হজরত ঈসা (আ.) আবার দুনিয়ায় আগমন করবেন।১০. আরবের সম্ভ্রান্ত — হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।উত্তর: আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।১১. সারা আরববাসী হজরত মুহাম্মদ (সা.)-এর অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে — নামে ডাকত।উত্তর: সারা আরববাসী হজরত মুহাম্মদ (সা.)-এর অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে আল-আমিন নামে ডাকত।