প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০০০ ঘণ্টা = ৪১৬ দিন ১৬ ঘণ্টাগণিতদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.) আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকা সংক্ষেপে উত্তর  অংশ-৯প্রশ্ন: গড় নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: একই জাতীয় একাধিক রাশির গড় = রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য নয়, সে ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র কী?উত্তর: নিঃশেষে বিভাজ্য নয়, সে ক্ষেত্রে,ভাজক = (ভাজ্য - ভাগশেষ)ভাগফল।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য নয়, সে ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কী?উত্তর: নিঃশেষে বিভাজ্য নয়, সে ক্ষেত্রে,ভাগফল = (ভাজ্য - ভাগশেষ)ভাজক।প্রশ্ন: ৩৯৭৬৮ ১০০ = কত?উত্তর: এখানে ভাজক ১০০। ভাজ্যের ডান দিক থেকে দুই অঙ্কের বামে অর্থাৎ দুই অঙ্কের পর কমা বসিয়ে পাওয়া যায় ৩৯৭,৬৮। ৩৯৭ ভাগফল এবং ৬৮ ভাগশেষ।প্রশ্ন: ৪২৫৭৮-কে ১০০ দিয়ে ভাগ করো।উত্তর: এখানে ৪২৫,৭৮। সুতরাং, ৪২৫ ভাগফল এবং ৭৮ ভাগশেষ।প্রশ্ন: ১০০০০ ঘণ্টায় কত দিন? উত্তর: ২৪ ঘণ্টা = ১ দিন।সুতরাং ১০০০০ ঘণ্টা = (১০০০০২৪) দিন এখন, ২৪)১০০০০(৪১৬ ৯৬ ৪০ ২৪ ১৬০ ১৪৪ ১৬= ৪১৬ দিন = ৪১৬ দিন অর্থাৎ ১০০০০ ঘণ্টায় ৪১৬ দিন বা ৪১৬ দিন ১৬ ঘণ্টা।প্রশ্ন: ৯৯৯৯৪২৫ = কত?উত্তর: ৯৯৯৯৪২৫ = (১০০০০-১)৪২৫= (১০০০০৪২৫)-(১৪২৫)৪২৫০০০০-৪২৫= ৪২৪৯৫৭৫সুতরাং ৯৯৯৯৪২৫ = ৪২৪৯৫৭৫প্রশ্ন: ৮২৫৪৯৯৯ = কত?উত্তর: ৮২৫৪৯৯৯ = ৮২৫৪(১০০০-১)= (৮২৫৪১০০০)-(৮২৫৪১) = ৮২৫৪০০০-৮২৫৪= ৮২৪৫৭৪৬ সুতরাং ৮২৫৪৯৯৯ = ৮২৪৫৭৪৬প্রশ্ন: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে কী পাওয়া যায়?উত্তর: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে, ওই নির্দিষ্টসংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।প্রশ্ন: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে, কীভাবে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়?উত্তর: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবর্জ্য থেকে দূষণ রোধের উপায় হচ্ছে বর্জ্যের পরিশোধনবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সঠিক উত্তরটি লেখো  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-১৫ ১১। বিভিন্ন বর্জ্য মাটিতে জমে মাটির কী করে?ক. উর্বরতা বৃদ্ধি করে খ. উর্বরতা নষ্ট করে গ. উৎপাদন বাড়ায় ঘ. উর্বরতা ঠিক রাখেউত্তর: খ. উর্বরতা নষ্ট করে।১২। মাটির নিচে পলিথিন বা প্লাস্টিক থাকলে উদ্ভিদের কী হয়?ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না খ. উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারেগ. উদ্ভিদ দ্রুত বেড়ে ওঠে ঘ. উদ্ভিদের মূল শক্ত হয়উত্তর: ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না।অধ্যায়-১৬১। কোনো দেশের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি কিসের ওপর নির্ভর করে? ক. জন্মহার খ. দেশান্তর হার গ. জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের ওপর ঘ. ওপরের সব কটিউত্তর: ঘ. ওপরের সব কটি।২। আদমশুমারি কত বছর অন্তর হয়? ক. পাঁচ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছরউত্তর: খ. ১০ বছর। ৩। বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়? ক. বৃষ্টিপাত বাড়ে খ. শীতে ঠান্ডা বাড়ে গ. তাপমাত্রা বাড়ে ঘ. অক্সিজেন বাড়ে উত্তর: গ. তাপমাত্রা বাড়ে।৪। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুকে কীভাবে দূষিত করে? ক. বায়ুতে গন্ধ ছড়ায় খ. কালো বৃষ্টিপাত ঘটায় গ. বায়ুকে গরম করে ঘ. বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়উত্তর: ঘ. বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়। ৫। ২০০৪ সালের বিশ্ব জনসংখ্যা ডাটাশিট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? ক. ৮৮১ খ. ৯০৭ গ. ১০০৭ ঘ. ১০৫০উত্তর: ক. ৮৮১। ৬। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ক. ১২৯.০ মিলিয়ন খ. ১২৮.৩ মিলিয়ন গ. ১১৪.৩ মিলিয়ন ঘ. ১৪১.৮ মিলিয়ন উত্তর: ক. ১২৯.৩ মিলিয়ন। ৭। পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? ক. বৃক্ষনিধন খ. জনসংখ্যা বৃদ্ধি গ. সার ব্যবহার ঘ. মাটি ক্ষয় উত্তর: খ. জনসংখ্যা বৃদ্ধি। ৮। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ক. বাংলাদেশ খ. ভারত গ. পাকিস্তান ঘ. মালদ্বীপউত্তর: ক. বাংলাদেশ। ৯। এশিয়ার কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? ক. বাংলাদেশ খ. ভারত গ. জাপান ঘ. চীনউত্তর: গ. জাপান।১০। বসতবাড়ি ও কলকারখানা কোন ধরনের জমির ওপর তৈরি হচ্ছে? ক. খেলার মাঠ খ. আবাদি জমি গ. পাহাড়ি জমি ঘ. স্কুলের জমিউত্তর: খ. আবাদি জমি।১১। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে কী হয়?ক. পড়ালেখার মান বাড়ে খ. সবাই সুস্থ হয়ে যায় গ. বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে ঘ. বৃত্তি পায়উত্তর: গ. বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে।১২। পরিবেশকে রক্ষা করতে পারে কে? ক. যন্ত্রপাতি খ. মানুষ গ. পশুপাখি ঘ. গাছ উত্তর: খ. মানুষ।We should work with good plan.ইংরেজিইকবাল খান, শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা মেকিং সেনটেন্স  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘মেকিং সেনটেন্স’ দেওয়া হলো। Ghost = We should not believe in ghost. Sound = No sound came from his mouth. Sweat = He was sweating and trembling. Pray = All the time he kept praying. Forget = Adnan tried to forget the idea of an imaginary ghost. Proceed = She tried to proceed towards his home. Beat = But his heart was beating fast. Fast = He walked fast and reached home very soon. Darkness = He found his home in total darkness. Tailor = Aladin’s father was a tailor.Support = Aladin’s mother supported her family by spinning cotton.Stranger = The stranger was a magician.Earn = She earned living by spinning cotton.Living = She earned living by spinning cotton.Magician = The stranger was a magician. Narrow = The road was very narrow.Valley = Aladin went to a valley.Flame = They saw flame inside the cave.Staircase = Aladin used staircase to go inside the cave.Down stair = Aladin went down stair.Vases = There were many flower vases inside the cave.Full = The plate was full of food.Cave = The genie took Aladin out of the cave.Slave = The big genie was the slave of the holder of the lamp.Genie = The genie was very helpful.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালআমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্পবাংলামো. শামীম, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা যতি ও ছেদ চিহ্ন  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করবে।# নিচের অনুচ্ছেদগুলোর যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: সুখু বাতাসের পিছু পিছু চলল প্রাসাদের দিকে কিন্তু প্রাসাদ তো অনেক দূর আলসে সুখু অল্পেই হাঁপিয়ে উঠল তার মেজাজ হয়ে উঠল তিরিক্ষি প্রাসাদে ঢুকল সে রাগে আগুন হয়ে বুড়ির দরজাটা সে খুলল লাথি দিয়ে তারপর চেঁচিয়ে উঠল মড়ামুখো বুড়ি জলদি আমার গয়নার ব্যবস্থা কর বুড়ি একটুও রাগল না মিষ্টি গলায় বলল এত অস্থির হচ্ছ কেন মেয়ে যাও ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু তাহলে পস্তাবেউত্তর: সুখু বাতাসের পিছু পিছু চলল প্রাসাদের দিকে। কিন্তু প্রাসাদ তো অনেক দূর। আলসে সুখু অল্পেই হাঁপিয়ে উঠল। তার মেজাজ হয়ে উঠল তিরিক্ষি। প্রাসাদে ঢুকল সে রাগে আগুন হয়ে। বুড়ির দরজাটা সে খুলল লাথি দিয়ে। তারপর চেঁচিয়ে উঠল: মড়ামুখো বুড়ি, জলদি আমার গয়নার ব্যবস্থা কর।বুড়ি একটুও রাগল না। মিষ্টি গলায় বলল, এত অস্থির হচ্ছ কেন মেয়ে? যাও, ওই পুকুরে গিয়ে দুটো ডুব দাও। দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু! তাহলে পস্তাবে।প্রশ্ন: মনে রেখ একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের ক্রীতদাস দাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবেউত্তর: মনে রেখ, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস-দাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার কোরো না। তোমরা নিজেরা যা খাবে, তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে, তাদেরও তাই পরতে দেবে।প্রশ্ন: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস হাঁড়ি সরা বাসন কোসন পেয়ালা সুরাই মটকা জালা পিঠে তৈরির নানা ছাঁচ আরও কত কি নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস তৈজসপত্রউত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কি! নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব-পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস ও তৈজসপত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি নিদর্শনসমাজ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়—১১৫। ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে — জেলার একটি উপজেলা। উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।৬। প্রাচীন — থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব। উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব।৭। মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের — কেন্দ্র। উত্তর: মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।৮। চৌদ্দ শতকের শুরু থেকে — একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।৯। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে — অঞ্চল বলা হতো।উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।১০। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে — জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।১১। পরী বিবির সমাধি সৌধটি — স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। উত্তর: পরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।১২। নরসিংদীর — বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।অধ্যায়—১২১। ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি — আক্রমণ করেন। উত্তর: ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।২। লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে — ত্যাগ করেন। উত্তর: লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।৩। ১৩৩৮ সালে — সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন। উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।৪। ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত — বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।৫। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র — বাংলার সিংহাসনে বসেন। উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল