প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ করো  অংশ-৮প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৫১২. মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন —উত্তর: মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন হজরত খাদিজা (রা.)। ১৩. হজরত মুহাম্মদ (সা.) — নামের একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) হিলফুল ফুজুল নামের একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।১৪. আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা—ওহি নিয়ে আগমন করলেন।উত্তর: আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা হজরত জিবরাইল (আ.) ওহি নিয়ে আগমন করলেন।১৫. — বিনা রক্তপাতে নবী করিম (সা.) মক্কা বিজয় করেন। উত্তর: অষ্টম হিজরিতে বিনা রক্তপাতে নবী করিম (সা.) মক্কা বিজয় করেন। ১৬. হিজরি একাদশ সালের — আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেন।উত্তর: হিজরি একাদশ সালের ১২ রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেন।১৭. আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে — থাকতে দিলেন।উত্তর: আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে বেহেশতে থাকতে দিলেন।১৮. — মানুষের চিরশত্রু।উত্তর: ইবলিশ মানুষের চিরশত্রু।১৯. আল্লাহ তাআলার — ওপর অবিচল থাকব।উত্তর: আল্লাহ তাআলার দ্বীনের ওপর অবিচল থাকব।২০. শিশু ইসমাইলের পায়ের আঘাতে — কূপ তৈরি হয়।উত্তর: শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়।২১. — মানে আল্লাহ তাআলার বন্ধু।উত্তর: খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু।২২. হজরত দাউদ (আ.) ছিলেন —।উত্তর: হজরত দাউদ (আ.) ছিলেন অত্যন্ত মানবদরদী।২৩। পাখিদের ভাষা বুঝতেন —উত্তর: পাখিদের ভাষা বুঝতেন হজরত দাউদ (আ.)।২৪। আমরা — -এর মতো কঠোর পরিশ্রমী হবো।উত্তর: আমরা হজরত দাউদ (আ.) -এর মতো কঠোর পরিশ্রমী হবো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল