প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম ১৮ টাকাগণিতদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.) আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকা সংক্ষেপে উত্তর  অংশ-১০প্রশ্ন: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় সে রাশিটি কোন দিকে রাখতে হবে?উত্তর: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় রাশিটিকে অবশ্যই প্রথম লাইনের শেষের দিকে (ডান দিকে) রাখতে হবে।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত? উত্তর: ১৮ টাকা।প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত?উত্তর: ২ টাকা।প্রশ্ন: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম নির্ণয় করতে হবে ৮ আর ৪ গুণ করে।প্রশ্ন: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩ গুণ করে।প্রশ্ন: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম নির্ণয় করতে হবে ২৪ কে ৮ দিয়ে ভাগ করে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে হলে ৬টি খাতার দাম থেকে প্রথমে ১টি খাতার দাম বের করতে হবে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম কম হবে। সমান হবে/বেশি হবে/দ্বিগুণ হবে।উত্তর: কম হবে।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে?উত্তর: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে ৪৮ কে ৩ দিনে ভাগ করতে হবে।প্রশ্ন: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করা হয়?উত্তর: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য ( ) বন্ধনী ব্যবহার করা হয়।প্রশ্ন: গড় নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: একই জাতীয় একাধিক রাশির গড় = রাশিগুলোর যোগফলরাশিগুলোর সংখ্যা।প্রশ্ন: গড় = রাশিগুলোর যোগফল।উত্তর: গড়রাশিগুলোর সংখ্যা = রাশিগুলোর যোগফল। প্রশ্ন: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় কত?উত্তর: এখানে রাশিগুলোর যোগফল = (১০+১১+ ১২+ ১৩+১৪)=৬০রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং রাশিগুলোর গড় = ৬০৫ = ১২প্রশ্ন: গ.সা.গুর পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: গ. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালশৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন অপুষ্পক উদ্ভিদবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থান পূরণ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-১১. ফার্ন উদ্ভিদের কাণ্ড, — ও মূল আছে। উত্তর: ফার্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ও মূল আছে। ২. ছত্রাক — তৈরি করতে পারে না। উত্তর: ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।৩. নগ্নবীজী উদ্ভিদে — থাকে না।উত্তর: নগ্নবীজী উদ্ভিদে শাখা-প্রশাখা থাকে না। ৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় — শিরাবিন্যাস দেখা যায়। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।৫. সাইকাস ও পাইনাস — উদ্ভিদ। উত্তর: সাইকাস ও পাইনাস নগ্নবীজী উদ্ভিদ।৬. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস —।উত্তর: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।৭. ধান একটি — উদ্ভিদ। উত্তর: ধান একটি একবীজপত্রী উদ্ভিদ।৮. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন — উদ্ভিদ। উত্তর: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন অপুষ্পক উদ্ভিদ।৯. — সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে। উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।১০. ফার্ন সাধারণত — স্থানে জন্মে। উত্তর: ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।১১. বৃক্ষের প্রধান কাণ্ডকে — বলা হয়। উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।১২. গুল্মজাতীয় উদ্ভিদ — আকারের। উত্তর: গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।১৩. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার —। উত্তর: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ছোট।১৪. — আমের ফুল। উত্তর: মুকুল আমের ফুল।১৫. আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের — থাকে। উত্তর: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে থাকে।১৬. পাইনাসের পাতা — মতো। উত্তর: পাইনাসের পাতা সুচের মতো।১৭. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি — থাকে। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।১৮. নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা — উদ্ভিদ। উত্তর: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ।অধ্যায়-২১। কাশফুল—বৈশিষ্ট্য। উত্তর: কাশফুল শরৎকালের বৈশিষ্ট্য। ২। — মাটিতে ফুল ভাল জন্মে। উত্তর: দোআঁশ মাটিতে ফুল ভালো জন্মে। ৩। কমলালেবু, জলপাই ইত্যাদি — ফল। উত্তর: কমলালেবু, জলপাই ইত্যাদি শীতকালীন ফল। ৪। প্রতিটি ঋতুরই নিজস্ব — রয়েছে। উত্তর: প্রতিটি ঋতুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ৫। গোলাপ, জবা, রজনীগন্ধা ইত্যাদি ফুল ধরে ফোটে। উত্তর: গোলাপ, জবা রজনীগন্ধা ইত্যাদি ফুল সারা বছর ধরে ফোটে। ৬। কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি — ফুল। উত্তর: কাঞ্চন, পলাশ কৃষ্ণচূড়া ইত্যাদি বসন্তের ফুল। ৭। গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া — ফোটে। উত্তর: গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া শীতকালে ফোটে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালHe spoke the truth.ইংরেজিইকবাল খান, শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকামেকিং সেনটেন্স  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘মেকিং সেনটেন্স’ দেওয়া হলো। Rub = Aladin’s mother rubbed the lamp.Stranger = The stranger was a good person.Plan = We should work with good plan.Valley = The valley was very narrow.Narrow = It was a narrow lane.Pocket = Aladin put some jewels in his pocket.Ring = The ring was very valuable.Support = Aladin’s mother supported her family by spinning cotton.Stranger = The stranger was a magician.Earn = She earned living by spinning cotton.Living = She earned living by spinning cotton.Garden = Mr. Mahbub has a vegetable garden. Spoke = He spoke the truth.Wait = The teacher was waiting for his students.Angry = The magician became very angry.Tailor = Aladin’s father was a tailor.Sun = The sun is shining brightly. Happy = The students are very happy. Some = Mrs. Fatema is taking some chocolates too. Already = It’s already 9 o’clock. Leave = The students leave the school for the fair. Fair = The students of class five will go to the book fair. Wait = The bus is waiting at the school gate. Get on = The students are getting on the bus. See off = Parents are waiting to see them off. Reach = They reach the fair at 10. Get down = They get down, go round and enjoy themselves. Return = The students return home in the evening. Today = Today is Friday. Fine = It’s a fine day.মুক্তিযুদ্ধের পুরো সময়টা ধরে ঘটেছে অনেক নির্মম হত্যাকাণ্ডবাংলামো. শামীম, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা যতি ও ছেদ চিহ্ন  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি, ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করব।# নিচের প্রশ্নগুলোর অনুচ্ছেদসমূহে যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল ভাই দৈত্য আমি তো কোনো অন্যায় কাজ করিনি তা হলে তুমি কেন আমাকে মারতে চাইছ কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়ে ছিলে নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে আমি তোমাকে মুক্তি দিয়েছি এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয় তবে আমার আর কিছুই বলার নেইউত্তর: মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তা হলে তুমি কেন আমাকে মারতে চাইছ? কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়ে ছিলে। নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই।প্রশ্ন: মুক্তিযুদ্ধের পুরো সময়টা ধরে ঘটেছে এমন আরও অনেক নির্মম হত্যাকাণ্ড এ সময়ে যাঁরা শহীদ হন তাঁদের কয়েকজনের কথা আমরা জেনে নিই ৮৪ বছরের বৃদ্ধ যোগেশচন্দ্র ঘোষ জীবনের বেশির ভাগ সময় রসায়নের অধ্যাপনা করেছেন একসময় তিনি ছিলেন ঢাকার জগন্নাথ কলেজের অধ্যক্ষ তাঁর প্রতিষ্ঠিত আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান ছিল খুব বিখ্যাত ৭৪ বছর বয়সী রণদাপ্রসাদ সাহা জন্মেছিলেন গরিবের ঘরে নিজের চেষ্টায় তিনি বড় হয়েছিলেন জনহিতকর অনেক কাজ করেছিলেন বলে তাঁকে বলা হতো দানবীরউত্তর: মুক্তিযুদ্ধের পুরো সময়টা ধরে ঘটেছে এমন আরও অনেক নির্মম হত্যাকাণ্ড। এ সময়ে যাঁরা শহীদ হন, তাঁদের কয়েকজনের কথা আমরা জেনে নিই। ৮৪ বছরের বৃদ্ধ যোগেশচন্দ্র ঘোষ—জীবনের বেশির ভাগ সময় রসায়নের অধ্যাপনা করেছেন। একসময় তিনি ছিলেন ঢাকার জগন্নাথ কলেজের অধ্যক্ষ। তাঁর প্রতিষ্ঠিত আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান ছিল খুব বিখ্যাত। ৭৪ বছর বয়সী রণদাপ্রসাদ সাহা জন্মেছিলেন গরিবের ঘরে, নিজের চেষ্টায় তিনি বড় হয়েছিলেন, জনহিতকর অনেক কাজ করেছিলেন বলে তাঁকে বলা হতো দানবীর।প্রশ্ন: কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে হানাদার দুশমনদের এ দায়িত্ব কে নেবে আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি—উত্তরে দক্ষিণে পশ্চিমে নয়জন মুক্তিসেনা নিহত হলেন আরও দশজন হলেন আহত পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত উত্তর: কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে হানাদার দুশমনদের। এ দায়িত্ব কে নেবে? আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি—উত্তরে, দক্ষিণে, পশ্চিমে। নয়জন মুক্তিসেনা নিহত হলেন। আরও দশজন হলেন আহত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীরসমাজ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।৬। রাজা গণেশের পুত্র — ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।৭। হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন —। উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।৮। শ্রীচৈতন্য — প্রচার করেন হোসেন শাহীর আমলে।উত্তর: শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেন শাহীর আমলে।৯। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়। উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।১০। ১৫৩৮ সালে — বাংলা অধিকার করেন।উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।১১। আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল —।উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানী।১২। দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় — শাসনের সূচনা হয়। উত্তর: দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।১৩। ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র — বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন। উত্তর: ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।১৪। সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন —।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।১৫। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন —। উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।১৬। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র — নবাবি লাভ করেন। উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।১৭। — সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।উত্তর: ১৭৫৭ সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।১৮। এগার শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন। উত্তর: এগার শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।১৯। মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়। উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।২০। সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —। উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল