শূন্যস্থান পূরণ করো অংশ-৯প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৫২৫. নবী-রাসূলগণ আমাদের —।উত্তর: নবী-রাসূলগণ আমাদের শিক্ষক।২৬. হজরত আদম (আ.)-কে সিজদা করল না —।উত্তর: হজরত আদম (আ.)-কে সিজদা করল না ইবলিশ।২৭. হজরত আদম (আ.) মাটির তৈরি আর ইবলিশ — তৈরি।উত্তর: হজরত আদম (আ.) মাটির তৈরি আর ইবলিশ আগুনের তৈরি।২৮. হজরত আদম (আ.) তাঁর সন্তানদের — শিক্ষা দিলেন।উত্তর: হজরত আদম (আ.) তাঁর সন্তানদের ইসলামের শিক্ষা দিলেন।২৯. হজরত নুহ (আ.) মানুষকে একাধারে — বছর দ্বীনের দাওয়াত দেন।উত্তর: হজরত নুহ (আ.) মানুষকে একাধারে সাড়ে ৯০০ বছর দ্বীনের দাওয়াত দেন।৩০. হজরত নুহ (আ.) বললেন, আল্লাহ তাআলার নামেই নৌকা — ও থামবে।উত্তর: হজরত নুহ (আ.) বললেন, আল্লাহ তাআলার নামেই নৌকা চলবে ও থামবে।৩১. হজরত নুহ (আ.)-কে — বলা হয়।উত্তর: হজরত নুহ (আ.)-কে আদমে সানি বলা হয়।৩২. মহাপ্লাবন বন্ধ হলো — দিন পর।উত্তর: মহাপ্লাবন বন্ধ হলো ৪০ দিন পর।৩৩. হজরত দাউদ (আ.) অত্যাচারী শাসক — পরাজিত করেন।উত্তর: হজরত দাউদ (আ.) অত্যাচারী শাসক জালুতকে পরাজিত করেন।৩৪. হজরত ঈসা (আ.)-এর ওপর — কিতাব নাজিল হয়।উত্তর: হজরত ঈসা (আ.)-এর ওপর ইনজিল কিতাব নাজিল হয়।৩৫. হজরত মুহাম্মদ (সা.) — গুহায় ধ্যানমগ্ন থাকতেন।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।৩৬. মুহাজির অর্থ —। উত্তর: মুহাজির অর্থ হিজরতকারী।৩৭. কাফিরদের লক্ষ্য ছিল — ও — ধ্বংস করা।উত্তর: কাফিরদের লক্ষ্য ছিল ইসলাম ও মুসলমানদের ধ্বংস করা।৩৮. হজরত মুহাম্মদ (সা.) — মক্কা বিজয় করেন।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন।৩৯. বিদায় হজ অনুষ্ঠিত হয় —।উত্তর: বিদায় হজ অনুষ্ঠিত হয় দশম হিজরিতে।৪০. সব মুসলমান —ভাই ভাই।উত্তর: সব মুসলমান পরস্পর ভাই ভাই।