প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৩
অজানা সংখ্যা নির্দেশ করতে অক্ষরপ্রতীক ব্যবহার করা হয়গণিতদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.) আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকা সংক্ষেপে উত্তর অংশ-১১প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।উত্তর: ১৮-এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?উত্তর: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।প্রশ্ন: একাধিক সংখ্যার গ.সা.গু বলতে কী বোঝ?উত্তর: একাধিক সংখ্যার গ.সা. গু বলতে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বোঝায়।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু কত হয়?উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু হয় ১।প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?উত্তর: গুণনীয়কের অপর নাম উৎপাদক।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়া কী?উত্তর: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ. সা. গু নির্ণয়ের প্রক্রিয়া ইউক্লিডীয় প্রক্রিয়া নামে পরিচিত।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়?উত্তর: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল দুইটি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়।প্রশ্ন: ল. সা. গুর পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: ল. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।প্রশ্ন: ১৮-এর চারটি গুণিতক লেখো।উত্তর: ১৮-এর চারটি গুণিতক: ১৮, ৩৬, ৫৪, ৭২প্রশ্ন: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি কী?উত্তর: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয়েরই একীভূত রূপ।প্রশ্ন: অঙ্ক বলতে কী বোঝ?উত্তর: সংখ্যা লেখায় ব্যবহূত সংখ্যাপ্রতীককে অঙ্ক বলা হয়।প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি? উত্তর: সংখ্যাপ্রতীক ১০টি।প্রশ্ন: সংখ্যাপ্রতীকগুলো লেখো। উত্তর: সংখ্যাপ্রতীকগুলো হলো: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: এক অঙ্কের সংখ্যাগুলো লেখা। উত্তর: এক অঙ্কের সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: প্রক্রিয়া প্রতীকগুলো লেখো।উত্তর: প্রক্রিয়া প্রতীকগুলো হলো + — যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্নপ্রশ্ন: সম্পর্কপ্রতীকগুলো লেখো।উত্তর: সম্পর্ক প্রতীকগুলো হলো = > < সমান, বড়, ছোট, সমান নয়। প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।উত্তর: বন্ধনী প্রতীকগুলো হলো: ( ) { } [ ]প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীপ্রশ্ন: অক্ষরপ্রতীক বা বিশেষপ্রতীক কখন ব্যবহার করা হয়?উত্তর: অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক ব্যবহার করা হয়।প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?উত্তর: বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক-সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়েবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থান পূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-৩ ১. কেবলমাত্র — জীবের অস্তিত্ব রয়েছে।উত্তর: কেবলমাত্র পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়েছে।২. যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম —। উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম পৃথিবী।৩. পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে —।উত্তর: পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য।৪. উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় — ঢাকা থাকে।উত্তর: উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে।৫. মরুভূমিতে দিনে খুব — ও রাতে খুব — পড়ে। উত্তর: মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে।৬. জীবের বেঁচে থাকার জন্য — ও — খুবই দরকার। উত্তর: জীবের বেঁচে থাকার জন্য তাপ ও আলো খুবই দরকার।৭. পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় — গঠিত। উত্তর: পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় প্রাণিজগৎ গঠিত।৮. তিমি — দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।উত্তর: তিমি ফুসফুস দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।৯. বানর, গরিলা, শিম্পাঞ্জি — প্রাণী।উত্তর: বানর, গরিলা, শিম্পাঞ্জি বৃক্ষবাসী প্রাণী।১০. মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে — বলে। উত্তর: মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে কশেরুকা বলে।১১. তেলাপোকা একটি — প্রাণী।উত্তর: তেলাপোকা একটি অমেরুদণ্ডী প্রাণী।১২. — পোকার গুটি থেকে আমরা রেশম পাই।উত্তর: রেশম পোকার গুটি থেকে আমরা রেশম পাই।১৩. ব্যাঙ — প্রাণী। উত্তর: ব্যাঙ উভচর প্রাণী।১৪. ব্যাঙের ছোট অবস্থায় — থাকে।উত্তর: ব্যাঙের ছোট অবস্থায় ফুলকা থাকে।১৫. প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি — প্রাণী।উত্তর: প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি অমেরুদণ্ডী প্রাণী।১৬. টিকটিকি, কুমির — জাতীয় প্রাণী।উত্তর: টিকটিকি, কুমির সরীসৃপ জাতীয় প্রাণী।১৭. মৌমাছির মৌচাক থেকে — সংগ্রহ করা হয়। উত্তর: মৌমাছির মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়।১৮. যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের — বলা হয়।উত্তর: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের সরীসৃপ বলা হয়।১৯. মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের — বলে।উত্তর: মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের পাখি বলে।২০. মরুভূমিতে উট ও — সাদা ভালুক বাস করে। উত্তর: মরুভূমিতে উট ও মেরু অঞ্চলে সাদা ভালুক বাস করে।অধ্যায়-৪১। খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো—।উত্তর: খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো পুষ্টি।২। ভিটামিন—তাপে নষ্ট হয়ে যায়।উত্তর: ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়।৩। সব রকম খাবার সমান—নয়।উত্তর: সব রকম খাবার সমান পুষ্টিকর নয়।৪। আমিষের অভাবে—রোগ হয়।উত্তর: আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।৫। চাল, আটা, ময়দা ইত্যাদি—জাতীয় খাদ্য।উত্তর: চাল, আটা, ময়দা ইত্যাদি শ্বেতসার জাতীয় খাদ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালআকিদা শব্দের বহুবচন আকাইদইসলাম শিক্ষামাকসুদা বেগম, প্রধান শিক্ষকআইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা। শুদ্ধ/অশুদ্ধ লিখ অংশ-১অধ্যায়-১১। আকিদা শব্দের বহুবচন আকাইদ।উত্তর: আকিদা শব্দের বহুবচন আকাইদ।—শুদ্ধ২। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত। উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত।—অশুদ্ধ৩। বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।উত্তর: বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।—শুদ্ধ৪। সৌরজগতের সবকিছু আপনা-আপনি সৃষ্টি হয়েছে।উত্তর: সৌরজগতের সবকিছু আপনা-আপনি সৃষ্টি হয়েছে।—অশুদ্ধ৫। কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না। উত্তর: কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না।—শুদ্ধ৬। আমরা গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। উত্তর: আমরা গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি।—শুদ্ধ৭। আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না।উত্তর: আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না।—অশুদ্ধ৮। পুকুরের পানিতে ময়লা-আবর্জনা ফেললে কোনো ক্ষতি হয় না। উত্তর: পুকুরের পানিতে ময়লা-আবর্জনা ফেললে কোনো ক্ষতি হয় না।—অশুদ্ধ৯। পানি ও তাপ থেকে আমরা শক্তি পাই।উত্তর: পানি ও তাপ থেকে আমরা শক্তি পাই।—শুদ্ধ১০। সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।—শুদ্ধ১১। সব সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। উত্তর: সব সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন।—অশুদ্ধ১২। গুণবাচক নামগুলোকে আল্লাহ তাআলার সিফাতি নাম বলা হয়। উত্তর: গুণবাচক নামগুলোকে আল্লাহ তাআলার সিফাতি নাম বলা হয়।—শুদ্ধ১৩। আল্লাহ তাআলা রাজ্জাক অর্থ আল্লাহ তাআলা রিজিকদাতা। উত্তর: আল্লাহ তাআলা রাজ্জাক অর্থ আল্লাহ তাআলা রিজিকদাতা।—শুদ্ধ১৪। ধৈর্যধারণ করা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ।উত্তর: ধৈর্যধারণ করা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ।—শুদ্ধ১৫। আমরা গোপনে যা বলি আল্লাহ তাআলা তা শোনেন না। উত্তর: আমরা গোপনে যা বলি আল্লাহ তাআলা তা শোনেন না।—অশুদ্ধ১৬। আমরা প্রকাশ্যে ও গোপনে যা কিছু করি আল্লাহ তাআলা তা দেখেন। উত্তর: আমরা প্রকাশ্যে ও গোপনে যা কিছু করি আল্লাহ তাআলা তা দেখেন।— শুদ্ধ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলিবাংলামো. শামীম, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা যতি ও ছেদ চিহ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করব।# নিচের অনুচ্ছেদগুলোর যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: বাঁশি ঢোল তবলা করতাল খোল খঞ্জনি হারমোনিয়াম মাদল একতারা দোতারা সেতার সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদেরও ভিন্ন ভিন্ন নাম আছে বাঁশি বাজান যিনি তিনি বংশীবাদক ঢোল বাজান যিনি তিনি ঢুলি তবলা বাজান যিনি তিনি তবলচিউত্তর: বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ—এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদেরও ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি।প্রশ্ন: আমাদের দেশে নানা উৎসব পার্বণ হয় কথায় বলে বারো মাসে তেরো পার্বণ উৎসবে মেতে ওঠে মানুষ বিয়ে এর মধ্যে একটি বিয়ে বাড়িতে পাড়ার মেয়েরা দলবেঁধে গান গায় গানের সুরে বিয়ে বাড়ির উৎসব জমে ওঠে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বিয়ের গান শোনা যায় একেক অঞ্চলের বিয়ের গান একেক রকমউত্তর: আমাদের দেশে নানা উৎসব পার্বণ হয়। কথায় বলে, বারো মাসে তেরো পার্বণ। উৎসবে মেতে ওঠে মানুষ। বিয়ে এর মধ্যে একটি। বিয়ে বাড়িতে পাড়ার মেয়েরা দলবেঁধে গান গায়। গানের সুরে বিয়ে বাড়ির উৎসব জমে ওঠে। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বিয়ের গান শোনা যায়। একেক অঞ্চলের বিয়ের গান একেক রকম।প্রশ্ন: আমরা গান করি গীত গাই আর সংগীত সাধনা করি এই সাধনা বাকশিল্পের অঙ্গ মানুষ কথা বলে বাক্য তৈরি করে ধ্বনি উচ্চারণ করে এগুলো বাকশিল্প নামে অভিহিত যে সুন্দর করে কথা বলতে পারে সবাই তার প্রশংসা করে।উত্তর: আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। এই সাধনা বাকশিল্পের অঙ্গ। মানুষ কথা বলে, বাক্য তৈরি করে, ধ্বনি উচ্চারণ করে—এগুলো বাকশিল্প নামে অভিহিত। যে সুন্দর করে কথা বলতে পারে, সবাই তার প্রশংসা করে।প্রশ্ন: মানুষের আনন্দ আছে দুঃখও আছে আনন্দ প্রকাশ করার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য মানুষ গান রচনা করেছে সেই গান গেয়েছে অন্যরা সেই গান শুনেছে।উত্তর: মানুষের আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দ প্রকাশ করার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য মানুষ গান রচনা করেছে, সেই গান গেয়েছে। অন্যরা সেই গান শুনেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালউপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন লর্ড ডালহৌসিসমাজ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়—১২১। হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়। উত্তর: হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।২২। প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —। উত্তর : প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।২৩। শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার — আমলেই শুরু হয়। উত্তর: শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।অধ্যায়—১৩১। ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন —।উত্তর: ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।২। ইংরেজ বণিকদের — সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।৩। ১৭৬৪ সালে — যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।৪। ১৭৫৭ সাল থেকে — সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। ৫। কোম্পানির প্রথম শাসনকর্তা হন —।উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ। ৬। লর্ড কর্নওয়ালিস — বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন। উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।৭। লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে — বিলোপ করেন।উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন। ৮। — উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।৯। সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘—’ পাস হয়।উত্তর: সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল