প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ: বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৩
অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-১প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।১. প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশে দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আমাদের এই বাংলাদেশটা কী?খ. কী দেখে আমরা মুগ্ধ হই?গ. এ দেশে দিগন্তজোড়া কী রয়েছে? ঘ. দখিনা বাতাসে কী দোলে?ঙ. স্বচ্ছ পানির নিচে কী চিকচিক করে?২.দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে। ঝলমলে তার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুখু বুড়িকে সালাম জানাল। বলল, দাদিমা গো, বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে। আমায় কিছু তুলো দাও। সুতো না কাটলে আমরা যে উপোসে মরব।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু কী দেখল?খ. বুড়ির চেহারা কী রকম?গ. পূর্ণিমার চাঁদ বুড়ির গায়ে কী ঢেলে দিয়েছে?ঘ. দুখু বুড়িকে সালাম জানিয়ে কী বলল?ঙ. দুখু বুড়িকে কিছু তুলো দিতে বলল কেন?৩.জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে নবীজি (সা.) সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দিলেন। আরাফাত ময়দানে নবীজি (সা.)-এর এটিই শেষ ভাষণ এবং মহানবী (সা.)-এর জীবনে এটিই ছিল শেষ হজ। আর তাই এ ভাষণ বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তার এ ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. নবীজি (সা.) সমবেত মানুষের উদ্দেশ্যে কোথায় দাঁড়িয়ে ভাষণ দিলেন?খ. নবীজি (সা.)-এর জীবনে শেষ হজ কোনটি?গ. নবীজি (সা.)-এর এ ভাষণ কী নামে খ্যাত?ঘ. মানবজাতি নবীজি (সা.)-এর কোনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে?ঙ. নবীজি (সা.)-এর শেষ ভাষণ দিয়েছিলেন কোন ময়দানে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল