প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকারবিজ্ঞানপিয়ারা আক্তার, প্রধান শিক্ষকফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-৪ ৬। মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি—জাতীয় খাদ্য।উত্তর: মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য।৭। স্নেহ জাতীয় খাদ্যও শর্করার মতো—জোগায়।উত্তর: স্নেহজাতীয় খাদ্যও শর্করার মতো শক্তি জোগায়।৮। তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও—হতে পারে।উত্তর: তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও চর্মরোগ হতে পারে।৯। —ও— মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।উত্তর: মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।১০। ভিটামিন ‘ই’ এর অভাবে—দেখা দেয়।উত্তর: ভিটামিন ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।১১। আমাদের প্রতিদিন কাঁচা-পাকা—ও—খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।১২। ভিটামিন—এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’ এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।১৩। ভিটামিন—রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।১৪। আয়োডিনের অভাবে—রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।১৫। সামুদ্রিক মাছে প্রচুর—আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।১৬। পানি কম পান করলে—হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।১৭। প্রতিদিন অন্তত—গ্লাস পানি পান করা প্রয়োজন।উত্তর: প্রতিদিন অন্তত ৬-৭ গ্লাস পানি পান করা প্রয়োজন।১৮। মাছ, মাংস, ডিম ইত্যাদি—আমিষ।উত্তর: মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রাণিজ আমিষ।অধ্যায়-৫১. যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে পানিবাহিত রোগ বলে।২. যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে বায়ুবাহিত রোগ বলে।৩. স্ত্রী — মশা ডেঙ্গু জীবাণুর বাহক।উত্তর: স্ত্রী এডিস মশা ডেঙ্গু জীবাণুর বাহক।৪. রোগজীবাণু বহনকারী স্ত্রী — মশার কামড়ে ম্যালেরিয়া হয়।উত্তর: রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়।৫. একবার তৈরি স্যালাইন — ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।উত্তর: একবার তৈরি স্যালাইন ছয় ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।৬. মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর — ঘটে।উত্তর: মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর বংশবৃদ্ধি ঘটে।৭. রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে — হয়।উত্তর: রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।৮. গ্রামের চেয়ে শহরেই — রোগটি বেশি হয়।উত্তর: গ্রামের চেয়ে শহরেই টাইফয়েড রোগটি বেশি হয়।৯. পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো — পানি পান করা।উত্তর: পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো নিরাপদ পানি পান করা।১০. যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত — রোগ।উত্তর: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ।১১. যক্ষ্মাকে — বা — বলা হয়।উত্তর: যক্ষ্মাকে টিবি বা ক্ষয়রোগ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালযে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলেগণিতদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকা সংক্ষেপে উত্তর  অংশ-১২প্রশ্ন: বন্ধনীপ্রতীক ব্যবহার করে নির্দেশিত সংখ্যাটি গঠন করো: ৭২ কে ৮ দিয়ে ভাগ করে ভাগফল কে ৩ দিয়ে গুণ।উত্তর: অভীষ্ঠ সংখ্যা রাশি: (৭২৮)৩প্রশ্ন: প্রতীকের সাহায্যে প্রকাশ করো: তিন লক্ষ ত্রিশ।উত্তর: ৩০০০৩০।প্রশ্ন: প্রতীকের সাহায্যে প্রকাশ করো: পাঁচ কোটি বায়ান্ন লক্ষ সত্তর হাজার সাত শ সাত। উত্তর: ৫৫২৭০৭০৭।প্রশ্ন: দুটি ভগ্নাংশের হর একই হলে কোন ভগ্নাংশটি বড়? উত্তর: হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। প্রশ্ন: ‘ঊর্ধ্বক্রমে সাজানো’ বলতে কী বোঝ? উত্তর: ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশ পরপর লিখে সাজানোকে ‘উর্ধ্বক্রমে সাজানো’ বলা হয়।প্রশ্ন: দুটি ভগ্নাংশের লব একই হলে কোন ভগ্নাংশটি বড়? উত্তর: লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। প্রশ্ন: মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়? উত্তর: মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে ‘সমস্ত’ পড়া হয়। প্রশ্ন: কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কীভাবে পাওয়া যায়? উত্তর: কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করলে সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়।প্রশ্ন: কোনো ভগ্নাংশকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হয়? উত্তর: কোনো ভগ্নাংশকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হয় ১। অর্থাৎ কোনো ভগ্নাংশ–ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = ১।সালাতের আহকাম সাতটিইসলাম শিক্ষামাকসুদা বেগম, প্রধান শিক্ষকআইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা। শুদ্ধ/অশুদ্ধ লিখ  অংশ-২অধ্যায়-১৭। রোজা পালন করা রাসুল (সা.)-এর নির্দেশ।উত্তর: রোজা পালন করা রাসুল (সা.)-এর নির্দেশ।—অশুদ্ধ১৮। আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক।উত্তর: আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক।—শুদ্ধ১৯। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী।—শুদ্ধ২০। জান্নাত বা বেহেশত চির শান্তির স্থান।উত্তর: জান্নাত বা বেহেশত চির শান্তির স্থান।—শুদ্ধঅধ্যায়-২১। মিথ্যা বলা, পরনিন্দা করা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। উত্তর: মিথ্যা বলা, পরনিন্দা করা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না।—শুদ্ধ২। সবচেয়ে ছোট ইবাদত হলো সালাত।উত্তর: সবচেয়ে ছোট ইবাদত হলো সালাত।—অশুদ্ধ৩। ইবাদতগুলোর মধ্যে সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি।উত্তর: ইবাদতগুলোর মধ্যে সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি।—শুদ্ধ৪। সালাতের আহকাম সাতটি।উত্তর: সালাতের আহকাম সাতটি।—শুদ্ধ৫। মসজিদে জামায়াতে সালাত আদায় করলে ২৭ গুণ বেশি সওয়াব হয়। উত্তর: মসজিদে জামায়াতে সালাত আদায় করলে ২৭ গুণ বেশি সওয়াব হয়।—শুদ্ধ৬। দুনিয়ার সব মসজিদের মধ্যে দুটি মসজিদের মর্যাদা বেশি। উত্তর: দুনিয়ার সব মসজিদের মধ্যে দুটি মসজিদের মর্যাদা বেশি।—অশুদ্ধ৭। মসজিদুল আকসাকে প্রথম কেবলা বলা হয়।উত্তর: মসজিদুল আকসাকে প্রথম কেবলা বলা হয়।—শুদ্ধ৮। ঈদুল ফিতরের দিন ফিতরা আদায় করা সুন্নাত।উত্তর: ঈদুল ফিতরের দিন ফিতরা আদায় করা সুন্নাত।—অশুদ্ধ৯। ঈদুল আজহার দিন কোরবানি করা ওয়াজিব।উত্তর: ঈদুল আজহার দিন কোরবানি করা ওয়াজিব।—শুদ্ধ১০। আকিকা না করলে গুনাহ হবে।উত্তর: আকিকা না করলে গুনাহ হবে।—অশুদ্ধ১১। আল্লাহ তাআলা আমাদের ওপর জাকাত ফরজ করেছেন।উত্তর: আল্লাহ তাআলা আমাদের ওপর জাকাত ফরজ করেছেন।—শুদ্ধ১২। মহানবী (সা.) বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।উত্তর: মহানবী (সা.) বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।—শুদ্ধ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয়বাংলামো. শামীম, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা যতি ও ছেদ চিহ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করব।# নিচের প্রশ্নগুলোর অনুচ্ছেদসমূহে যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: কাঠুরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করল তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও নয়উত্তর: কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়।প্রশ্ন: এই মানুষেরা কাজ করে খেতে খামারে কাজ করে কলে কারখানায় এরা কৃষক এরা শ্রমিক আর এরাই জমিদার মহাজন মালিকের জুলুমের শিকার হয়উত্তর: এই মানুষেরা কাজ করে খেতে-খামারে, কাজ করে কলে-কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক। আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়।প্রশ্ন: সার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয় সামনের পা তুলে দাঁড়ানো পা দিয়ে বল ছুড়ে মারা এসব সে অনায়াসে করতে পারে হাতির খাওয়া আট নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায় হাতি দাঁড়িয়ে ঘুমায় উত্তর: সার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয়। সামনের পা তুলে দাঁড়ানো, পা দিয়ে বল ছুড়ে মারা—এসব সে অনায়াসে করতে পারে। হাতি আট-নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায়। হাতি দাঁড়িয়ে ঘুমায়। প্রশ্ন: একটা ঘরে আগুন লেগেছে তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল আগুন আগুন অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল এই যে আগুন কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো একে আমরা বলি যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায় আমরা বলে লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি। উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল—‘আগুন, আগুন।’ অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো— একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।প্রশ্ন: মেয়র বললেন এত বেশি কেন চাইছ বাপু আমি সারা মাসে এক হাজার মোহর বেতন পাই না আর তুমি কয়েক মিনিটের জন্য চাইছ এক হাজার তাই কি হয় পঞ্চাশ মোহর দিচ্ছি নিয়ে যাও এ কথা শুনে বাঁশিওয়ালার মাথায় যেন বাজ পড়লউত্তর: মেয়র বললেন, ‘এত বেশি কেন চাইছ বাপু? আমি সারা মাসে এক হাজার মোহর বেতন পাই না। আর তুমি কয়েক মিনিটের জন্য চাইছ এক হাজার? তাই কি হয়? পঞ্চাশ মোহর দিচ্ছি, নিয়ে যাও।’ এ কথা শুনে বাঁশিওয়ালার মাথায় যেন বাজ পড়ল।সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়সমাজ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।১০। ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন তাঁকে বলা হতো —।উত্তর: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন তাঁকে বলা হতো ভাইসরয়।১১। আন্দোলনের চাপে অবশেষে — সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।উত্তর: আন্দোলনের চাপে অবশেষে ১৯৪৭ সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।১২। দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ — পেয়েছিলেন।উত্তর: দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ ধনসম্পত্তি পেয়েছিলেন।১৩। ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে — সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে। উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।১৪। সিপাহি বিপ্লবকে — প্রথম সংগ্রামও বলা হয়।উত্তর: সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।১৫। ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন — অবস্থিত। উত্তর: ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন বাহাদুর শাহ পার্ক অবস্থিত।১৬। ১৮৫৯-৬০ সালে বাংলায় — বিদ্রোহ হয়।উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়। ১৭। সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘—’। উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’।১৮। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় — প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।১৯। ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘—’ -এর জন্ম হয়।উত্তর: ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘মুসলিম লীগ’-এর জন্ম হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল