প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।৪.অসীম এ বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরাও তা-ই। তারা জানতে চায় বিশ্বের সবকিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্যকে। তারা বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবেই।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. মানুষের কৌতূহল কিসের? খ. কিশোরেরা কী জানতে চায়? গ. কিশোরেরা কী আবিষ্কার করতে চায়?ঘ. কিশোরেরা কী বুঝতে চায়? ঙ. কিশোরদের প্রতিজ্ঞা কী?৫.বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় এবং নানা পার্বণে যেসব মেলা বসে, সেসব মেলায় বিক্রি হয় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাঁড়ি, মাটির ফল, তৈজসপত্র। গ্রামের কুমোরেরা নিপুণভাবে এসব তৈরি করেন। প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. মাটির শিল্পে বাংলাদেশের কোন পরিচয় পাওয়া যায়?খ. মেলা কোথায়, কখন বসে? গ. দেশের নিজস্ব শিল্প কোনটি?ঘ. মেলায় কী কী বিক্রি হয়? ঙ. এসব কারা তৈরি করেন?৬.কোনো এক সময়ে এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসারের খরচ চালাত। কায়ক্লেশে দিন গুজরান হতো তার। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেলল। প্রথমবার জাল টেনে দেখে, একটিও মাছ পড়েনি জালে। জালে উঠল কেবল একটা মোটা গাছের গুঁড়ি।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. গরিব জেলে প্রতিদিন নদীতে কতবার জাল ফেলত?খ. জেলে কীভাবে সংসার চালাত?গ. একদিন সকালে জেলে কোথায় জাল ফেলল?ঘ. প্রথমবার জাল টেনে জেলে কী দেখল?ঙ. জালে কী উঠল?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল