অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-৩প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।৭.জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপ ব্যক্তিকে দোষারোপ করা। আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে হিমালয়ের চেয়ে উঁচু কী?খ. পৃথিবীতে সবচেয়ে ভারী কোনটি?গ. আগুনের উত্তাপের চেয়ে ভয়াবহ কী? ঘ. সবচেয়ে ঠান্ডা কী?ঙ. জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী কোনটি?৮.শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অতি আপনজন। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। তাই আমরা তাঁদের ভুলব না।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. শহীদদের রক্তে কী ভিজে আছে? খ. এ দেশের শ্রেষ্ঠ সন্তান কারা?গ. শ্রেষ্ঠ সন্তানরা আমাদের কী?ঘ. শ্রেষ্ঠ সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা কী পেয়েছি?ঙ. কাদের জন্য স্বজনদের চোখ ভিজেছে?৯.ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। শিশু সবার আদরের।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. ছোট্ট শিশুর কোনটি সবার প্রিয়?খ. ছোট্ট শিশুর কী কী নদীর কলকল শব্দের মতো?গ. কবি কাকে খলখলানি বলেছেন?ঘ. সাদা কলমি ফুলের মতো সুন্দর কী?ঙ. গাছের পাতায় দোলা লাগার মতো কী?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল