প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৫স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-৫১২. — কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।১৩. কৃমি — প্রধান কারণ।উত্তর: কৃমি অপুষ্টির প্রধান কারণ।১৪. — নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।১৫. — নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়। উত্তর: এইচআইভি নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।১৬. দাদ, খোশ-পাঁচড়া, বিখাউজ ইত্যাদি — রোগ।উত্তর: দাদ, খোশ-পাঁচড়া, বিখাউজ ইত্যাদি ত্বকের রোগ।১৭. জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের — বলে। উত্তর: জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের বধির বলে।১৮. নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের — সমস্যা হতে পারে। উত্তর: নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের সাইনাসের সমস্যা হতে পারে।১৯. খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে — ডিম দেহের ভেতরে প্রবেশ করে। উত্তর: খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে কৃমির ডিম দেহের ভেতরে প্রবেশ করে।২০. ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে — ও — বেরিয়ে যায়। উত্তর: ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। অধ্যায়-৬ ১. দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য—ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।২. —চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির—কিছুটা লাঘব করা যায়।উত্তর: প্রাথমিক চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।৩. আঘাত পাওয়া অঙ্গে—বা—পানির পট্টি দিতে হবে।উত্তর: আঘাত পাওয়া অঙ্গে বরফ বা ঠান্ডা পানির পট্টি দিতে হবে।৪. ভাঙা জায়গায় কোনো—মালিশ করা যাবে না।উত্তর: ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।৫. কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে—করার চেষ্টা করা যাবে না। উত্তর: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে সোজা করার চেষ্টা করা যাবে না।৬. বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো—ও—।উত্তর: বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে।৭. সব ধরনের সাপ—নয়। উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়।৮. ক্ষতস্থানে—দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি—সাপের কামড়। উত্তর: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি বিষধর সাপের কামড়।৯. ওঝারা কখনো—নামাতে পারে না।উত্তর: ওঝারা কখনো বিষ নামাতে পারে না।১০. তড়িতাহত বলতে আমরা—বা—দ্বারা আহত হওয়া বুঝি।উত্তর: তাড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি।১১। কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই—করা যাবে না। উত্তর: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না।১২। মানুষের দেহ বিদ্যুৎ—।উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল