বিরাম চিহ্ন বসাও অংশ-১৩বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ৫০.অঞ্জনা চুপিচুপি জিজ্ঞাসা করল কত নিদর্শন পাওয়া গিয়েছে আবির গড়গড় করে বলতে শুরু করল শিলালিপি পাওয়া গিয়েছে ভগ্ন জৈনমূর্তি পাওয়া গিয়েছে বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে অলংকৃত ইট পাওয়া গিয়েছে ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য একটা ষাঁড় একটা বাঘ একটা ঘোড়া একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গিয়েছে।উত্তর: অঞ্জনা চুপিচুপি জিজ্ঞাসা করল, কত নিদর্শন পাওয়া গিয়েছে? আবির গড়গড় করে বলতে শুরু করল—শিলালিপি পাওয়া গিয়েছে, ভগ্ন জৈনমূর্তি পাওয়া গিয়েছে, বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে, অলংকৃত ইট পাওয়া গিয়েছে, ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য, একটা ষাঁড়, একটা বাঘ, একটা ঘোড়া, একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গিয়েছে।৫১.দু বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয় স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণীর সঙ্গে গেঁথে রাখে ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুকউত্তর: দু’বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণীর সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।৫২. নদীর ধারেই বাজার সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম ওরা বাজারের দোকান আর ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে একটি বুলেট এসে লাগে জসীমের বুকে নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও রক্তে ভেসে যায় মাটি নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর উত্তর: নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘর—বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল