বিজ্ঞান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৬ কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে
শূন্যস্থান পূরণ অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো। অধ্যায়-৬ ১৩। ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে—চলাচল করতে পারে।উত্তর: ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে।১৪। শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ—।উত্তর: শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ অপরিবাহী।১৫। কেউ তড়িতাহত হলে প্রথমে—সুইচ বন্ধ করে দিতে হবে।উত্তর: কেউ তড়িতাহত হলে প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।১৬। মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে তড়িতাহত ব্যক্তিকে—বা—দিয়ে ধাক্কা দিয়ে আলাদা করতে হবে।উত্তর: মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে তড়িতাহত ব্যক্তিকে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে আলাদা করতে হবে।১৭। অনেক সময় তড়িতাহত ব্যক্তির—অসুবিধা হয়।উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়। অধ্যায়-৭ ১। পদার্থ — বা — দখল করে। উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।২। পদার্থের — আছে। উত্তর: পদার্থের ওজন আছে।৩। পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।৪। লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি —।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।৫। জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।৬। আমাদের পৃথিবী ও সকল বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবী ও সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।৭। কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর —।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাহলো ওই বস্তুর ওজন।৮। কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির — বলে। উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে।৯। বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।১০। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে। উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।১১। চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায় কিন্তু বস্তুর — একই থাকে। উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায় কিন্তু বস্তুর ভর একই থাকে।১২। সকল পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সকল পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।১৩। পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও —।উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।১৪। গঠন অনুসারে পদার্থ দুই প্রকার যেমন: — ও — পদার্থ।উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার যেমন: মৌলিক ও যৌগিক পদার্থ।১৫। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের — পরিবর্তন হয়।উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। অধ্যায়-৮ ১। পদার্থ—, — ও — এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।উত্তর: পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।২। প্রশ্ন: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: — ও —। উত্তর: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: মৌলিক পদার্থ ও যৌক্তিক পদার্থ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল