প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো  অংশ-১প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। ১নং প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়-১১. মানুষ কোনটি তৈরি করতে পারে?ক) গ্রহ-নক্ষত্র খ) জীবজন্তু গ) চেয়ার-টেবিল ঘ) ফলমূল২. কার ইচ্ছায় মানুষের জন্ম ও মৃত্যু হয়?ক) দেবদেবীর খ) নবী-রাসূলের গ) আল্লাহ তাআলার ঘ) জ্ঞানী ব্যক্তির ৩. শ্বাস নেওয়ার সময় আমরা কী গ্রহণ করি?ক) কার্বন ডাই-অক্সাইড খ) পানি গ) অক্সিজেন ঘ) খাদ্য৪. পানির অপর নাম কী?ক) শরবত খ) জীবন গ) নদী ঘ) সাগর ৫. সারা বিশ্বের পালনকর্তা কে?ক) মানুষ খ) বৈজ্ঞানিক গ) আল্লাহ তাআলা ঘ) ঈমানদার ব্যক্তি ৬. আল-আসমাউল হুসনা বলতে কী বোঝ?ক) মানুষের গুণসমূহ খ) আকাশের বিভিন্ন নাম গ) জীবজন্তুর গুণসমূহ ঘ) আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ৭. খালিক শব্দের অর্থ কী?ক) পালনকর্তা খ) সৃষ্টিকর্তা গ) রিজিকদাতা ঘ) দয়ালু ৮. বাসিরুন শব্দটির অর্থ কী?ক) আল্লাহ তাআলা সর্বশ্রোতা খ) আল্লাহ তাআলা সহনশীল গ) আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা ঘ) আল্লাহ তাআলা সর্বশক্তিমান৯. কাদিরুন শব্দের অর্থ কী?ক) আল্লাহ সর্বদ্রষ্টা খ) আল্লাহ তাআলা সর্বশ্রোতা গ) আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ঘ) আল্লাহ তাআলা সর্বশক্তিমান ১০. খাতামুন্নাবিয়িন কে?ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত ঈসা (আ.) গ) হজরত মুহাম্মদ (সা.) ঘ) হজরত মূসা (আ.) ১১. নবী-রাসূলের কাছে আল্লাহ তাআলার বাণী নিয়ে আসতেন কে?ক) হজরত আদম (আ.) খ) হজরত জিবরাইল (আ.) গ) হজরত ইবরাহীম (আ.) ঘ) হজরত ইসরাফিল (আ.)।সঠিক উত্তর:অধ্যায়-১: ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল