বিজ্ঞান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৭ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক
শূন্যস্থান পূরণ অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো। অধ্যায়-৮ ৩। বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা — টি।উত্তর: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।৪। — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।৫। — পদার্থ ভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: যৌগিক পদার্থ ভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।৬। একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে — গঠন করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে।৭। — পদার্থের মূল গঠন উপাদান।উত্তর: পরমাণু পদার্থের মূল গঠন উপাদান।৮। — নমনীয়তা গুণ রয়েছে। উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।৯। অধাতুর তাপ ও বিদ্যুৎ — কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।১০। প্রকৃতিতে — টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।উত্তর: প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।১১। পানির একটি অণুতে — টি অক্সিজেন ও — টি হাইড্রোজেন পরমাণু আছে। উত্তর: পানির একটি অণুতে ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু আছে।১২। গ্যাসের নির্দিষ্ট — ও — নেই।উত্তর: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।১৩। ব্রোমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।উত্তর: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।১৪। প্রতিটি চিনির অণুতে ১২টি —, ২২টি — এবং ১১টি — পরমাণু থাকে। উত্তর: প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন ও ১১টি অক্সিজেন পরমাণু থাকে।১৫। বায়ুর মিশ্রণ — মিশ্রণ, — মিশ্রণ নয়।উত্তর: বায়ুর মিশ্রণ সাধারণ মিশ্রণ, রাসায়নিক মিশ্রণ নয়। অধ্যায়-৯ ১। সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন-উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।২। আলো সর্বদা — চলে। উত্তর: আলো সর্বদা — সরলপথে চলে।৩। ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক —।উত্তর: ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক।৪। চুম্বকের দুটি মেরু যেমন: — ও —।উত্তর: চুম্বকের দুটি মেরু যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু।৫। শব্দ চলাচলের জন্য — প্রয়োজন।উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন।৬। বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে — বলে।উত্তর: বিদ্যুৎ প্রবাহকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে লোডশেডিং বলে।৭। কাজ করার সামর্থ্যকে প্রশ্ন: কাজ করার সামর্থ্যকে — বলে।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।৮। কয়লা পুড়িয়ে আমরা — পাই।উত্তর: কয়লা পুড়িয়ে আমরা তাপশক্তি পাই।৯। — প্রয়োগ করে কোনো বস্তু — কাজ করা বলে।উত্তর : বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে কাজ করা বলে।১০। গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে — বলে।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল