প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো  অংশ-২প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। ১নং প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়-১১২. মানুষের জন্য চিরস্থায়ী সুখের স্থান কোনটি?ক) নিজের বাড়ি খ) পৃথিবী গ) জাহান্নাম ঘ) জান্নাত ১৩. মানুষের জন্য চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি?ক) বনজঙ্গল খ) পৃথিবী গ) হাটবাজার ঘ) জাহান্নাম।১৪. ঈমান শব্দের অর্থ কী?ক) দৃঢ় বিশ্বাস খ) মনে রাখা গ) বিশ্বাস ঘ) প্রকাশ করা ১৫. ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সবার খাদ্যদানের দায়িত্ব কার?ক) মা-বাবার খ) গাছপালার গ) আল্লাহ তাআলার খ) নিজের ১৬. ‘মিজান’-এর মানে কী?ক) পরিমাপক খ) জানা গ) শক্তিমান ঘ) পাপী ১৭. আল্লাহ তাআলার নির্দেশে কে শিঙা ফুঁক দেবেন?ক) হজরত ইসরাফিল (আ.) খ) হজরত আদম (আ.) গ) হজরত জিব্রাইল (আ.) ঘ) ইবলিশ১৮. কারা আল্লাহ তাআলার নির্দেশের জন্য সর্বদা প্রস্তুত থাকেন?ক) মানুষেরা খ) ফেরেশতারা গ) জিনেরা ঘ) পরিরা১৯. গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে?ক) অক্সিজেন খ) কার্বন ডাই-অক্সাইড গ) সালফার ঘ) নাইট্রোজেন ২০. আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন না?ক) অপচয়কারীকে খ) জমাকারীকে গ) খরচকারীকে ঘ) কোনোটি নয় ২১. শক্তির মূল উৎস কোনটি? ক) সূর্য খ) বিদ্যুৎ গ) পানি ঘ) খাদ্য ২২. মানুষ পথ চলতে গিয়ে কখন ভুল করে?ক) কখনো কখনো খ) মনের অজান্তে গ) না বুঝে ঘ) হঠাৎ ২৩. আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কারা?ক) নবী-রাসূলেরা খ) ফেরেশতারা গ) জিনেরা ঘ) গাছপালা২৪. মানুষের কাছে নবী- রাসূলেরা কেন এসেছেন?ক) কথা বলতে খ) হেদায়েত করতে গ) বক্তৃতা করতে ঘ) ধর্ম প্রচার করতে।সঠিক উত্তর:অধ্যায়-১: ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল