প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৮বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-১১১. বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি—ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে।২. মেরু অঞ্চলে প্রায় নয় মাস — ঢাকা থাকে।উত্তর: মেরু অঞ্চলে প্রায় নয় মাস বরফ ঢাকা থাকে।৩. বিষুবীয় অঞ্চলে আবহাওয়া সর্বাপেক্ষা — ও — থাকে।উত্তর: বিষুবীয় অঞ্চলের আবহাওয়া সর্বাপেক্ষা উষ্ণ ও আর্দ্র থাকে।৪. কোন এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে — পরিমাণ ও বায়ুর — জানা দরকার।উত্তর: কোন এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও বায়ুর তাপমাত্রা জানা দরকার।৫. কোন অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে — বলে।উত্তর: কোন অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে জলবায়ু বলে।৬. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।উত্তর: বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।৭. বেশি তাপের ফলে বায়ুর — এবং কম তাপের ফলে — সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কমতাপের ফলে উচ্চচাপ সৃষ্টি হয়।৮. বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে — বলে।উত্তর: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে ঝড় বলে।অধ্যায়-১২১. পৃথিবী সূর্যের একটি—। উত্তর: পৃথিবী সূর্যের একটি গ্রহ।২. পৃথিবী ও অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে। উত্তর: পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।৩. শুকতারা আসলে একটি —। উত্তর: শুকতারা আসলে একটি গ্রহ৪. যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম —। উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম পৃথিবী।৫. ধূমকেতু দেখতে — মতো। উত্তর: ধূমকেতু দেখতে ঝাঁটার মতো।৬. পৃথিবীতে দিনরাত হয় — গতির ফলে।উত্তর: পৃথিবীতে দিনরাত হয় আহ্নিক গতির ফলে।৭. পৃথিবীর একমাত্র উপগ্রহ —। উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র।৮. লিপ ইয়ারের বছর — দিনে হয়। উত্তর: লিপ ইয়ারের বছর ৩৬৬ দিনে হয়।৯. পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে। উত্তর: পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।১০. — সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। উত্তর: সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র।১১. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় — কোটি কিলোমিটার। উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।১২. বুধ ও শুক্রের কোনো — নেই। উত্তর: বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।১৩. সবচেয়ে দূরের গ্রহ —। উত্তর: সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।১৪. চাঁদ আয়তনে পৃথিবীর — ভাগের এক ভাগ। উত্তর: চাঁদ আয়তনে পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ।১৫. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর — ও — সমান হয়।উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিন ও রাত সমান হয়।১৬. বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম —। উত্তর: বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম হ্যালির ধূমকেতু।১৭. চাঁদ পৃথিবীর নিকটতম —।উত্তর: চাঁদ পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক।অধ্যায়-১৩১। আলট্রাসনোগ্রাফ যন্ত্রে—তরঙ্গ ব্যবহার করা হয়।উত্তর: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।২। ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম—।উত্তর: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ড্রামসিডার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল