বাক্য রচনা অংশ-৩প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ২ × ৫ = ১০। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। পোহালে = রাত পোহালে পাখি ডাকে।কৃতজ্ঞতা = তাঁকে সাহায্য করার জন্য তিনি সবাইকে কৃতজ্ঞতা জানালেন।পাঁজা = দাদি সুতো কাটার জন্য এক পাঁজা তুলো নিয়ে বসেছেন।সহিস = লোকটা সহিসের চাকরি নিয়েছে।তিরিক্ষি = তিরিক্ষি মেজাজের লোক বলে রহিম সাহেবকে সবাই এড়িয়ে চলেন।বেঢপ = বাবু একজন মানুষের একটা বেঢপ ছবি এঁকেছে।নাগাল পাওয়া = পিছু পিছু দৌড়েও পুলিশ চোরটার নাগাল পেল না।জাপটে ধরা = ভয় পেয়ে শিশু মাকে জাপটে ধরল।হাঁপ ছেড়ে বাঁচা = লোকটা বিদায় হওয়ায় আমি হাঁপ ছেড়ে বেঁচেছি।অনুনয় করা = ভিখারি দুটো পয়সার জন্য বারবার অনুনয় করতে লাগল।কেটে বসা = নতুন জুতা ছেলেটার পায়ে কেটে বসেছে।গদগদ হওয়া = উপকার পেয়ে লোকটা গদগদ হয়ে ধন্যবাদ জানাল।উপোসে মরা = দুর্ভিক্ষের সময় গরিব লোকেরা উপোসে মারা যায়।ধন্যি ধন্যি করা = অমি পরীক্ষায় প্রথম হওয়ায় সবাই তাকে ধন্যি ধন্যি করল।মজা দেখানো = তুমি আমাকে মেরেছ, খালাকে বলে মজা দেখাব।সংকল্প = ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।বদ্ধ = বন্ধ ঘরে আলো-বাতাস ঢুকতে পারে না।যুগান্তর = কত যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।দেশান্তর = বড় হলে আমি দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।কিসের নেশায় = কিসের নেশায় তুমি এমন ছুটোছুটি করছ?বরণ = পয়লা বৈশাখে আমরা সবাই নতুন বছরকে বরণ করে নিই।মরণ-যন্ত্রণা = যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।ডুবুরি = মেঘনা নদীর গভীর তলদেশ থেকে ডুবুরিরা নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।দুঃসাহসী = ১৯৭১ সালে দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।স্বর্গপানে = স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে থাকলে জীবনে কারও উন্নতি হয় না।চন্দ্রলোকে = মানুষ এখন চন্দ্রলোকে ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে।অচিনপুর = এক ছিল অচিনপুরের রাজকন্যা।ফেড়ে = কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে নিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল