গণিত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩দৈনিক জমা খরচ বলতে এক দিনের আয়-ব্যয়ের হিসাবকে বোঝায়
সংক্ষিপ্ত প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: জমা খরচ বলতে কী বুঝ? উত্তর: আয়-ব্যয় লেখা হলো জমা খরচ।প্রশ্ন: ক্যাশমেমো বলতে কী বোঝ?উত্তর: মালামাল কেনার সময় দোকানদার খরিদদারকে বিক্রীত মালের বিবরণ ও মূল্যসংবলিত যে রসিদ দেন তা হলো ক্যাশমেমো।প্রশ্ন: জমা খরচের খাতায় পূর্ব তহবিল কোন ঘরে লেখা হয়?উত্তর: জমা খরচের খাতায় পূর্ব তহবিল জমার ঘরে লেখা হয়।প্রশ্ন: জমা খরচের ক্ষেত্রে তহবিল কীভাবে পাওয়া যায়? উত্তর: আয় থেকে ব্যয় বাদ দিলে তহবিল পাওয়া যায়। অর্থাৎ মোট জমা থেকে মোট খরচ বাদ দিলে তহবিল পাওয়া যায়।প্রশ্ন: ডাল কেনার টাকা কোন ঘরে লিখতে হয়?উত্তর: ডাল কেনার টাকা খরচের ঘরে লিখতে হয়।প্রশ্ন: ক্যাশ মেমো কে তৈরি করে? উত্তর: মালামাল বিক্রেতা ক্যাশ মেমো তৈরি করেন।প্রশ্ন: ক্যাশ মেমো কার নামে লেখা হয়?উত্তর: ক্যাশ মেমো ক্রেতার নামে লেখা হয়।প্রশ্ন: জমা খরচের খাতার হিসাবকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর: দুটিপ্রশ্ন: জমা খরচের খাতায় কোন দিকে ‘জমা’ লেখা হয়? উত্তর: জমা খরচের খাতায় বাম দিকে ‘জমা’ লেখা হয়।প্রশ্ন: দৈনিক জমা খরচ বলতে কী বোঝ?উত্তর: দৈনিক জমা খরচ বলতে এক দিনের আয়-ব্যয়ের হিসাবকে বোঝায়।প্রশ্ন: ক্যালকুলেটর কী? উত্তর: ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক যন্ত্র।প্রশ্ন: ক্যালকুলটরের সাহায্যে কী করা যায়?উত্তর: ক্যালকুলেটরের সাহায্যে অনেক গাণিতিক হিসাব সহজে করা যায়।প্রশ্ন: ক্যালকুলেটরে কয়টি বোতাম থাকে?উত্তর: ক্যালেকুলেটরে সাধারণত ২৫টি বোতাম থাকে।প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে সচল করতে হয়?উত্তর: ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে ON/AC টিপে মেশিন সচল করতে হয়।প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে বন্ধ করতে হয়? উত্তর: ক্যালকুলেটর ব্যবহার শেষ হলে OFF টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়।প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তন কত?উত্তর: বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।প্রশ্ন: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?উত্তর: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৩৯ লাখ।প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কী করা হয়?উত্তর: আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।প্রশ্ন: আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?উত্তর: আদমশুমারি ১০ বছর পরপর হয়ে থাকে।প্রশ্ন: ১৯৯১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?উত্তর: ১১ কোটি ১৪ লাখ বা ১১.১৪ কোটি।প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে।উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে।প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নবম স্থানে রয়েছে?প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?উত্তর: কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সে সংখ্যাকে বলা হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে প্রথম কোনটি? উত্তর: ঢাকা।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? উত্তর: বান্দরবান।প্রশ্ন: কোনো দেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সে সংখ্যাকে কী বলে? উত্তর: জনসংখ্যার ঘনত্ব বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল