প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো  অংশ-৪প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। ১নং প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়-২৫. বিতর সালাত কী?ক. ফরজ খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. নফল।৬. জানাযার সালাত কী?ক. ফরজে আইন খ. ফরজে কিফায়া গ. ওয়াজিব ঘ. সুন্নত।৭. ঈদের সালাত কয় রাকাত পড়তে হয়?ক. তিন রাকাত খ. ছয় রাকাত গ. দুই রাকাত ঘ. চার রাকাত।৮. ইসলামের তৃতীয় রুকন কোনটি?ক. রোজা খ.সালাত গ. জাকাত ঘ. হজ।৯. জাকাতের নিসাবের পরিমাণ কত?ক. আট তোলা সোনা বা ৫০ তোলা রুপা খ. ১০ তোলা সোনা বা ৫১ তোলা রুপা গ. সাড়ে পাঁচ তোলা সোনা বা ৬০ তোলা রুপা ঘ. সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে ৫২ তোলা রুপা।১০. জাকাত শব্দের অর্থ কী?ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা খ. পবিত্রতা ও বৃদ্ধি গ. পবিত্র ও সুন্দর ঘ. ধন-সম্পদ।১১. তারাবির সালাত পড়তে হয় কোন মাসে?ক. মহররম মাসে খ. রমজান মাসে গ. জিলহজ মাসে ঘ. শাওয়াল মাসে।১২. কাবা ঘরকে কী বলা হয়?ক. বায়তুল মুকাদ্দাস খ. মসজিদে নববী গ. মসজিদুল আকসা ঘ. বায়তুল্লাহ।১৩. হজের ফরজ কয়টি?ক. পাঁচটি খ. তিনটি গ. ছয়টি ঘ. চারটি।১৪. কীভাবে ধনী ও গরিবের বৈষম্য দূর করা যায়?ক. সালাতের মাধ্যমে খ. রোজার মাধ্যমে গ. জাকাতের মাধ্যমে ঘ. হজের মাধ্যমে।১৫. ‘আল্লাহু আকবার’-এর অর্থ কী?ক. আল্লাহ তাআলা দয়ালু খ. আল্লাহ তাআলা শক্তিশালী গ. আল্লাহ তাআলা রিজিকদাতা ঘ. আল্লাহ তাআলা সবচেয়ে বড়।সঠিক উত্তর:অধ্যায়-২: ৫. গ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল