বিজ্ঞান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩০অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, পরিবেশকে দূষিত করে
শূন্যস্থান পূরণ অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।অধ্যায়-১৪৬। কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম —।উত্তর: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ইন্টারনেট।৭। তথ্য যোগাযোগ বলতে তথ্য — বোঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদানকে বোঝায়।৮। আজকাল উপগ্রহের পাশাপাশি — সংযোগ দেওয়া শুরু হয়েছে। উত্তর: আজকাল উপগ্রহের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ দেওয়া শুরু হয়েছে।৯। টেলিফোনে কথা বলার সময় শব্দকে — রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে তরঙ্গে রূপান্তরিত করা হয়।১০। — শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।উত্তর: মোবাইল শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।১১। কৃত্রিম উপগ্রহকে আমরা — বলি।উত্তর: কৃত্রিম উপগ্রহকে আমরা ভূ-উপগ্রহ বলি।১২। তথ্যের মহাসাগর হলো —। উত্তর: তথ্যের মহাসাগর হলো ইন্টারনেট।১৩। রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ —।উত্তর: রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ একমুখী।১৪। একমুখী তথ্যপ্রবাহকে বলে — বা —।উত্তর: একমুখী তথ্যপ্রবাহকে বলে ব্রডকাস্ট বা প্রচারধর্মী।১৫। ১৮৭৬ সালে — টেলিফোন আবিষ্কার করেন। উত্তর: ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।১৬। টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় —।উত্তর: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম।১৭। বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো — এর মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। উত্তর: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো ছবির ফ্রেমের মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।১৮। তথ্য যোগাযোগ ব্যবস্থায় — এক বিপ্লবের জন্ম দিয়েছে।উত্তর: তথ্য যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এক বিপ্লবের জন্ম দিয়েছে।১৯। টেলিভিশন শব্দটির বাংলা অর্থ —।উত্তর: টেলিভিশন শব্দটির বাংলা অর্থ দূরদর্শন।২০। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে —।উত্তর: কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে মাইক্রোপ্রসেসর।অধ্যায়-১৫১। মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি—উপাদান।উত্তর: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক উপাদান।২। ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা—উপাদান।উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা কৃত্রিম উপাদান।৩। —ভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।উত্তর: পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।৪। অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট,—দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, পরিবেশকে দূষিত করে।৫। — বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।উত্তর: পোড়া বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।৬। ইটের—কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।৭। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা—পাবে।উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।৮। পরিবেশ একবার দূষিত হলে তা—করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল। উত্তর: পরিবেশ একবার দূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।৯। মাটি দূষণের জন্য—বা—দায়ী। উত্তর: মাটি দূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।১০। —ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।উত্তর: স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল