প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩১প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।১১। প্রতিবছর—কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।উত্তর: প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।১২. পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের — হবে।উত্তর: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।১৩. কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির — নষ্ট করে।উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির উর্বরতা নষ্ট করে।১৪. দূষিত পানিতে গোসল করলে নানা রকম — হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানা রকম চর্মরোগ হয়।১৫. — বা — মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।১৬. বায়ুদূষণ রোধের জন্য — প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ুদূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।১৭. — সার ব্যবহারে মাটির — বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।১৮. প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় — করে ব্যবহার করতে হবে।উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।১৯. গাছপালা বায়ু থেকে — গ্রহণ করে।উত্তর: গাছপালা বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।২০. আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম —।উত্তর: আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম ক্যাটরিনা।অধ্যায়-১৬১. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায়—কোটি উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৩ কোটি২. আদমশুমারি হয় সাধারণত — বছর পরপর.উত্তর: আদমশুমারি হয় সাধারণত ১০ বছর পরপর।৩. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা — থাকে। উত্তর: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা স্থিতিশীল থাকে। ৪. মাথাপিছু আয় বাড়লে — মান বাড়ে। উত্তর: মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়ে।৫. জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ—যায়। উত্তর: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়। ৬. বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে—। উত্তর: বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত ঠিক রাখে গাছপালা। ৭. কলকারখানার ধোঁয়া—দূষিত করে।উত্তর: কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে।৮. অধিক—কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।৯. কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে—বলে। উত্তর: কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে আদমশুমারি বলে।১০. বাংলাদেশের মাথাপিছু আয় — ইউএস ডলার।উত্তর: বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ ইউএস ডলার।১১. জনসংখ্যা বৃদ্ধির ফলে — ঘনত্ব বাড়ছে।উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতির ঘনত্ব বাড়ছে। ১২. মানুষই — রক্ষা করতে পারে।উত্তর: মানুষই পরিবেশ রক্ষা করতে পারে।১৩. বনভূমি ও গাছপালা কমে গেলে — কমে যায়। উত্তর: বনভূমি ও গাছপালা কমে গেলে বৃষ্টিপাত কমে যায়।১৪. কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি — করে। উত্তর: কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি দূষিত করে।