শূন্যস্থান পূরণ অংশ-১৯প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়— ১৮ ১। বাংলাদেশ জাতিসংঘের —তম সদস্য।উত্তর: বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম সদস্য।২। জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই — পরিষদের সদস্য।উত্তর: জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য।৩। বাংলাদেশ — সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।উত্তর: বাংলাদেশ ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।৪। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের — সদস্য।উত্তর: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।৫। শান্তি মিশনে বাংলাদেশের — অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।উত্তর: শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।৬। জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি — গঠন করে।উত্তর: জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠন করে।৭। বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের — সনদ।উত্তর: বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদ।৮। খাদ্য হচ্ছে মানুষের প্রধান — চাহিদা।উত্তর: খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।৯। ৭ই — তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।উত্তর: ৭ই এপ্রিল তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।১০। — সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৯৪৬ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।