সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-১প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০। অধ্যায়-১ ১। আমাদের চলাচলের রাস্তাটি যদি ভাঙা হয়, গর্ত থাকে, তাহলে আমাদের কী ধরনের অসুবিধা হবে?(ক) মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে (খ) রাস্তায় চলাচল বন্ধ হতে পারে(গ) অন্য রাস্তা ব্যবহার করতে হতে পারে (ঘ) অফিসে যাওয়া বন্ধ হতে পারে২। এলাকায় বিশুদ্ধ পানির অভাব হলে বা বিশুদ্ধ পানি পানের ব্যাপারে সচেতন না হলে কোন ধরনের রোগ দেখা দিতে পারে?(ক) ম্যালেরিয়া, ডেঙ্গু (খ) কলেরা, টাইফয়েড (গ) মাথাব্যথা (ঘ) ক্যানসার৩। মশা নিধনের জন্য কী করা উচিত?(ক) নিরাপদ পানি পান করা উচিত (খ) স্কুল প্রতিষ্ঠা করা উচিত(গ) ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করা উচিত(ঘ) রাস্তাঘাট মেরামত করা উচিতপ্রিয়তির স্কুলে যাওয়ার রাস্তাটি ভাঙা ও গর্ত থাকায়, প্রতিদিন খুব কষ্ট করে স্কুলে যেতে হয়।৪। রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণ করলে আমাদের কী উপকার হয়?(ক) যাতায়াত ব্যবস্থা উন্নত হয় (খ) চলাচল সহজ হয়(গ) ব্যবসা-বাণিজ্য উন্নত হয় (ঘ) ওপরের সবগুলো৫। গাছপালা আমাদের কীভাবে উপকার করে?(ক) শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় (খ) খাদ্য, বস্ত্র, বাসস্থান দেয়(গ) মাটির ক্ষয় রোধ করে (ঘ) ওপরের সবগুলোনিপুর গ্রামের বাড়ি মধুপুরে এক বিশাল এলাকার গাছ কেটে ফেলছে ইটের ভাটা তৈরি হবে বলে। গ্রামের লোক অনেক বাধা দিয়েও তা বন্ধ করতে পারেনি।৬। পরিবেশবিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের দেশে কোন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে?(ক) পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে (খ) রাস্তাঘাট নষ্ট হতে পারে(গ) পানি দুষিত হতে পারে (ঘ) নিরক্ষরতা বৃদ্ধি পেতে পারে।৭। আবহাওয়া ও ভূ-প্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কারণ কী?(ক) অতিরিক্ত মাছ ধরার ফলে (খ) অতিরিক্ত গাছ কাটার ফলে(গ) দালান-কোঠা নির্মাণের ফলে (ঘ) সামাজিক বনায়নের ফলে।৮। গাছপালা লাগানো ও পরিচর্যার জন্য এলাকাবাসী কোন ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারে?(ক) রাস্তাঘাট মেরামত ও সংস্কার (খ) গাছ কেটে ঘর নির্মাণ(গ) সামাজিক বনায়ন (ঘ) এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।সঠিক উত্তর:অধ্যায়-১: ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক। ৭। খ ৮। গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল