প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার মূলভাব লেখো  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১৩ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার মূলভাব লেখার ওপর। পাঠ্যবই থেকে দুটি কবিতার মধ্য থেকে যে কোন একটি মূলভাব লিখতে হবে। নম্বর থাকবে ৮। মনে রেখো, মূলভাবটি অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে।৯. দেশের জন্যনিচে দেশের জন্য কবিতার মূলভাব দেওয়া হলো: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে দিনে তাকালে দেখি সাদা নীলের খেলা, রাত নামলেই দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের রয়েছে সবুজ পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউখেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। এ দেশ আমার গর্ব। এ দেশকে আমি ভালোবাসি। এ দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।১০. সাইক্লোননিচে সাইক্লোন কবিতার মূলভাব দেওয়া হলো: সাইক্লোন বা ঘূর্ণিঝড় অতি পরিচিত শব্দ। প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই। বৈশাখসহ অন্য মাসেও প্রকৃতির খেয়ালখুশিমতো ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের শক্তি এতই প্রচণ্ড যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই-খাতা তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের কারণে নদী-সমুদ্রের পানিও ফুলে ফেঁপে ফুঁসে ওঠে। মানুষ ভয় পেয়ে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘর-বাড়ি পশুপাখি সব যেন ঝড়ের তাণ্ডবে উড়ে যায়। ১১. শিক্ষা গুরুর মর্যাদানিচে শিক্ষা গুরুর মর্যাদা কবিতার মূলভাব দেওয়া হলো:বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন দিল্লির এক মৌলভী। একদিন সকালে বাদশাহ আলমগীর বেড়ানোর সময় দেখতে পেলেন তাঁর পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। আর শিক্ষক নিজ হাতে পায়ের ধুলি সাফ করছেন। পরদিন বাদশাহ মৌলভী সাহেবকে ডেকে আনলেন। বললেন, আমার পুত্র আপনার কাছে কোনো আদব কায়দা শিখেছে কি? আমার মনে হয় সে বরং বেয়াদবী শিখেছে। গতকাল আমি দেখেছি, আমার পুত্র আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে, আর আপনি নিজ হাতে তা পরিষ্কার করছেন। সে কেন নিজ হাতে আপনার পা পরিষ্কার করে দেয়নি এতে আমি মনে খুব ব্যাথা পয়েছি। একথা শুনে শিক্ষক দাঁড়িয়ে বাদশাহকে কুর্নিশ করলেন। বললেন, আজ হতে শিক্ষকের মর্যাদা সকলের উপরে স্থান পেল। সত্যি আপনি মহান বাদশাই।