খালীলুল্লাহ অর্থ আল্লাহ তাআলার বন্ধু: ইসলাম শিক্ষা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৭
প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়-৫১৭। পবিত্র কোরআন মজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে?ক. ২৫ জন খ. ২৮ জন গ. ৭৫ জন ঘ. ৪০ জন।১৮। আল্লাহ তাআলা হজরত আদম (আ.)কে কোথায় থাকতে দিলেন?ক. মাটিতে খ. পৃথিবীতে গ. বেহেশতে খ. আসমানে১৯। আল্লাহ তাআলার আদেশে কে বিশাল জাহাজ তৈরি করেন?ক. হজরত ঈসা (আ.) খ. হজরত নূহ (আ.) গ. হজরত ইব্রাহীম (আ.) ঘ. হজরত শীশ (আ.)২০। খালীলুল্লাহ শব্দের মানে কী?ক. আল্লাহ তাআলার বন্ধু খ. ন্যায়পরায়ণ গ. সত্যবাদী ঘ. মানুষের বন্ধু২১। হজরত দাউদ (আ.) কীভাবে উপার্জন করতেন?ক. লৌহ বর্ম তৈরি করে খ. বিচার কাজ করে গ. রাজ্য পরিচালনা করে ঘ. ব্যবসা-বাণিজ্য করে২২। যৌবনে হজরত মুহাম্মদ (সা.) কোন কাজে মনোনিবেশ করেন?ক. ব্যবসা-বাণিজ্যে খ. ধর্ম প্রচারণায় গ. সমাজ সেবায় ঘ. চাকরিতে২৩। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কত বছর বয়সে নবুয়াত লাভ করেন?ক. ৪০ বছর খ. ২৩ বছর গ. ৩৯ বছর ঘ. ৩৫ বছর২৪। হজরত মুহাম্মদ (সা.) কোন গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন?ক. জাবালে নূর খ. হেরা গ. বদর ঘ. উহুদ।২৫। হজরত মুহাম্মদ (সা.)-এর আহ্বানে সর্বপ্রথম কে সাড়া দেন?ক. হজরত খাদীজা (রা.) খ. হজরত আলী (রা.) গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত উমর (রা.)।সঠিক উত্তর:উত্তর-৫: ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ক ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল