প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৮বাংলাদেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি  অংশ-১# অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর। ১প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশে দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আমাদের এই রূপসী বাংলাদেশ কে?খ. কী দেখে আমরা মুগ্ধ হই? গ. এ দেশে দিগন্তজোড়া কী?ঘ. দখিনা বাতাসে কী দোলে? ঙ. স্বচ্ছ পানির নিচে কী চিকচিক করে?২দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে। ঝলমলে তার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুখু বুড়িকে সালাম জানাল। বলল, দাদিমা গো, বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে। আমায় কিছু তুলো দাও। সুতো না কাটলে আমরা যে উপোসে মরব।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু কী দেখে? খ. বুড়ির চেহারা কী রকম? গ. পূর্ণিমার চাঁদ ওর গায়ে কী ঢেলে দিয়েছে?ঘ. দুখু বুড়িকে সালাম জানিয়ে কী বলল?ঙ. দুখু বুড়িকে কিছু তুলো দিতে বলল কেন?৩অসীম এ বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরাও তা-ই। তারা জানতে চায় বিশ্বের সবকিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্যকে। তারা বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবেই।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. মানুষের কৌতূহল কিসের? খ. কিশোরেরা কী জানতে চায়? গ. কিশোরেরা কী আবিষ্কার করতে চায়?ঘ. কিশোরেরা কী বুঝতে চায়? ঙ. কিশোরদের প্রতিজ্ঞা কী?৪জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে নবীজি (সা.) সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দিলেন। আরাফাত ময়দানে নবীজি (সা.)-এর এটিই শেষ ভাষণ এবং মহানবী (সা.)-এর জীবনে এটিই ছিল শেষ হজ। আর তাই এ ভাষণ বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তার এ ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. নবীজি (সা.) সমবেত মানুষের উদ্দেশ্যে কোথায় দাঁড়িয়ে ভাষণ দিলেন? খ. নবীজি (সা.)-এর জীবনে শেষ হজ কোনটি?গ. তাঁর এ ভাষণ কী নামে খ্যাত?ঘ. মানবজাতি তার কোনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে?ঙ. নবীজি (সা.)-এর শেষ ভাষণ ছিল কোন ময়দানে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল