বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৯বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে
অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি অংশ-২# অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর। ৫.বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় এবং নানা পার্বণে যেসব মেলা বসে, সেসব মেলায় বিক্রি হয় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাঁড়ি, মাটির ফল, তৈজসপত্র। গ্রামের কুমোরেরা নিপুণভাবে এসব তৈরি করেন। প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. মাটির শিল্পে বাংলাদেশের কী পরিচয় পাওয়া যায়?খ. মেলা কোথায়, কখন বসে? গ. দেশের নিজস্ব শিল্প কোনটি?ঘ. মেলায় কী কী বিক্রি হয়? ঙ. এসব কারা তৈরি করেন?৬.কোনো এক সময়ে এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসারের খরচ চালাত। কায়ক্লেশে দিন গুজরান হতো তার। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেলল। প্রথমবার জাল টেনে দেখে, একটিও মাছ পড়েনি জালে। জালে উঠল কেবল একটা মোটা গাছের গুঁড়ি।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. গরিব জেলে প্রতিদিন নদীতে কতবার জাল ফেলত?খ. জেলে কীভাবে সংসার চালাত?গ. একদিন সকালে জেলে কোথায় জাল ফেলল?ঘ. প্রথমবার জাল টেনে জেলে কী দেখল? ঙ. জালে কী উঠল?৭.জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপ ব্যক্তিকে দোষারোপ করা। আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে হিমালয়ের চেয়ে উঁচু কী?খ. পৃথিবীতে সবচেয়ে ভারী কী? গ. আগুনের উত্তাপের চেয়ে ভয়াবহ কী?ঘ. সবচেয়ে ঠান্ডা কী? ঙ. জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী কোনটি?৮.শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অতি আপনজন। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। তাই আমরা তাঁদের ভুলব না।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. শহীদদের রক্তে কী ভিজে আছে?খ. এ দেশের শ্রেষ্ঠ সন্তান কারা? গ. তাঁরা আমাদের কী?ঘ. তাঁদের প্রাণের বিনিময়ে আমরা কী পেয়েছি?ঙ. কাদের জন্য স্বজনদের চোখ ভিজেছে?৯.ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। শিশু সবার আদরের।উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. ছোট্ট শিশুর কোনটি সবার প্রিয়?খ. ছোট্ট শিশুর কী কী নদীর কলকল শব্দের মতো?গ. কবি কাকে খলখলানি বলেছেন?ঘ. সাদা কলমি ফুলের মতো সুন্দর কী?ঙ. গাছের পাতায় দোলা লাগার মতো কী?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল