প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৪প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১ × ৫ = ০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। ভাষণ = মহানবী (সা.) সাহাবিদের উদ্দেশে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।বান্দা = আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা।ক্রীতদাস = আগে আরব দেশে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল।আমির = হারুন-অর-রশিদ বাগদাদের আমির ছিলেন।এবাদত = ইসলাম ধর্মাবলম্বীরা এক আল্লাহ তাআলার এবাদত করে।রাসূল = হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ রাসূল ছিলেন।কাবা শরিফ = আর্থিকভাবে সচ্ছল মুসলমানেরা পবিত্র হজ পালন করতে কাবা শরিফে যান।ধার্মিক = ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন।সর্বজীবে = সর্বজীবে দয়া করা মানুষের কর্তব্য।সতত = আমরা সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।আরোগী = তার অটুট স্বাস্থ্য দেখলেই বোঝা যায়, সে একজন আরোগী মানুষ।বিজ্ঞ = বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।হিতাহিত = হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ = কথায় আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ = বোধ ও বিবেচনা করে কাজ করলে উন্নতি হবেই।সাধু = সাধু ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে।জেলে = জেলেরা মাছ বিক্রি সংসার চালায়।কায়ক্লেশে = শ্রমিকেরা কায়ক্লেশে জীবন যাপন করে।গুজরান = নারী শ্রমিকেরা খুব কষ্টে দিন গুজরান করে।মর্জি = মর্জি হলে এখন তুমি গান গাইতে পারো।জালা = জালার মধ্যে দৈত্যটি বন্দী ছিল।অনাহার = লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায়।গোস্তাকি = শিক্ষক বললেন, ‘তুমি গোস্তাকি করেছ, মাফ চাও।’নসিব = আমার নসিব ভালো।বদনসিব = বদনসিব, পরীক্ষার আগের রাতে ছেলেটির জ্বর হলো।শ্বেত = তাজমহল শ্বেতপাথর দিয়ে নির্মিত।আস্থা = রহিমের ওপর সবার আস্থা আছে।জব্বর = তোমাকে একটি জব্বর খবর দেব।বেইমান = বেইমানকে ঘৃণা করো।প্রতিজ্ঞা = সবার উপকার করব—এ আমার প্রতিজ্ঞা।মোহর = পরীক্ষার উত্তরপত্রগুলো সিলমোহর করে দাও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল