রাষ্ট্র পরিচালনার মূল দলিলকে বলে সংবিধানসমাজ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪০
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-৭প্রিয় শিক্ষার্থী, সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-৫১. সমাজে একজন সদস্য হিসেবে সুন্দরভাবে বেঁচে থাকা, স্বাধীনভাবে চলাচল, নিজ ধর্ম পালন—এসব আমাদের কোন ধরণের অধিকার?(ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার (গ) মানবাধিকার (ঘ) সামাজিক অধিকার। উত্তর: মানবাধিকার২. মানবাধিকার ঘোষিত হয় কত সালে?(ক) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর (খ) ১৯৪৭ সালের ১০ ডিসেম্বর (গ) ১৯৪৬ সালের ১০ ডিসেম্বর (ঘ) ১৯৪৫ সালের ১০ ডিসেম্বরউত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর৩. তোমার বাড়ির পাশে ছোট কুঁড়েঘরে যে শিশু বাস করে, তার মা-বাবা অশিক্ষিত হওয়ায় তাকে স্কুলে পাঠাচ্ছে না। এ ক্ষেত্রে তুমি কী করবে?(ক) শিশুটির মা-বাবাকে টাকা দেবে (খ) শিশুটির শিক্ষার অধিকার রয়েছে, বিষয়টি তার মা-বাবাকে জানাবে (গ) শিশুটিকে কাজে দিতে বলবে (ঘ) শিশুটির বাড়িঘর নির্মাণ করবে।উত্তর: শিশুটির শিক্ষার অধিকার রয়েছে, বিষয়টি তার মা-বাবাকে জানাবে৪. জাতিসংঘে ঘোষিত মানবাধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব কাদের?(ক) শুধু সমাজের (খ) পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকের (গ) শুধু রাষ্ট্রের ও সমাজের (ঘ) পরিবারের সব সদস্যেরউত্তর: পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকের ৫. রাষ্ট্র পরিচালনার মূল দলিলকে কী বলা হয়?(ক) সংবিধান (খ) সর্বজনীন ঘোষণাপত্র (গ) মুক্তিযুদ্ধের বই (ঘ) পরিবেশনীতি। উত্তর: সংবিধান৬. বিভিন্ন কারখানায় তোমার বয়সী যেসব শিশু কাজ করছে, তাতে কোন ধরণের অধিকার লঙ্ঘিত হচ্ছে?(ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার (গ) সামাজিক অধিকার (ঘ) মানবাধিকার। উত্তর: মানবাধিকার৭. কোনটি মানবাধিকারবিরোধী কাজ?(ক) নারী ও শিশু পাচার (খ) গাছ কেটে ফেলা (গ) অন্যের সঙ্গে ঝগড়া-বিবাদ করা (ঘ) মা-বাবার মনে কষ্ট দেওয়াউত্তর: নারী ও শিশু পাচার৮. আমাদের দেশে মূলত কারা এসিড নির্যাতনের শিকার হয়?(ক) শিশুরা (খ) মেয়েরা (গ) পুরুষেরা (ঘ) বৃদ্ধরা। উত্তর: মেয়েরা।