প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো  অংশ-৮প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। অধ্যায়-৫৯. আমাদের দেশ ও সমাজকে সব ধরনের সাম্প্রদায়িকতা থেকে মুক্ত রাখতে চাইলে তোমাদের দায়িত্ব কী?(ক) সবার সঙ্গে মিলেমিশে চলা (খ) রাস্তাঘাট নির্মাণ করা (গ) বিভিন্ন সংগঠন তৈরি করা (ঘ) সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করাউত্তর: সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করা১০. যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন—(ক) একটি ঘৃণ্য সামাজিক প্রথা (খ) পারিবারিক প্রথা (গ) গ্রাম্য সমাজের বিয়ের শর্ত (ঘ) ধর্মীয় প্রথা উত্তর: একটি ঘৃণ্য সামাজিক প্রথা১১. ‘বিশ্ব শিশু শ্রমবিরোধী দিবস’ পালন করা হয় কবে?(ক) ১২ জুন (খ) ১০ জুন (গ) ১৫ আগস্ট (ঘ) ৮ মার্চ উত্তর: ১২ জুন১২. বিশ্ব নারী দিবস পালন করা হয় কোন তারিখে?(ক) ১১ জুন (খ) ৮ মার্চ (গ) ৭ মার্চ (ঘ) ১০ ডিসেম্বর উত্তর: ৮ মার্চ ১৩. সরকার নারী ও শিশু নির্যাতন রোধ আইন এবং শিশু অধিকার আইন প্রণয়ন করেছে। কারণ—(ক) শিশু ও নারীকে শিক্ষিত করার জন্য (খ) শিশু ও নারীকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য (গ) শিশু ও নারীর অধিকার রক্ষা করার জন্য (ঘ) শিশু ও নারীর মঙ্গলের জন্যউত্তর: শিশু ও নারীর অধিকার রক্ষা করার জন্য১৪. আমরা প্রতিবছর ‘বিশ্ব নারী দিবস’ ও ‘শিশু শ্রমবিরোধী দিবস’ পালন করি। কারণ—(ক) মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে সবাইকে সচেতন ও প্রতিকার করার জন্য (খ) দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য (গ) সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য (ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির জন্যউত্তর: মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে সবাইকে সচেতন ও প্রতিকার করার জন্য অধ্যায়-৬১. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতাকে কী বলে?(ক) নিয়মানুবর্তিতা (খ) শিষ্টাচার (গ) পরমতসহিষ্ণুতা (ঘ) স্বাধীনতাউত্তর: পরমতসহিষ্ণুতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল