প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪২এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি  অংশ-৫# অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর। ১৯বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস ছাড়ি। অন্য দিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আমাদের মৃত্যু কখন অনিবার্য?খ. বাতাস থেকে কী নিয়ে আমরা বাঁচি?গ. নিঃশ্বাসের সঙ্গে আমরা কী ছাড়ি?ঘ. গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে ও বাতাসে কী ছাড়ে?ঙ. গাছপালা না থাকলে একেবারে কী শেষ হয়ে যেত?২০সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে আবদুল হামিদ খানের জন্ম হয় ১৮৮০ সালে। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান। মায়ের নাম মোসাম্মাৎ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃ-মাতৃহীন হন। তাঁর এক চাচা ইব্রাহীম খান তাঁকে শৈশবে আশ্রয় দেন। চাচার কাছ থেকেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আবদুল হামিদ খানের জন্ম কত সালে?খ. আবদুল হামিদ খানের জন্ম কোথায়?গ. তাঁর বাবার নাম কী?ঘ. অল্প বয়সেই আবদুল হামিদ কী হন?ঙ. চাচার কাছ থেকেই তিনি কোথায় পড়াশোনা করেন?২১আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আমাদের দেশ কিসে ভরা?খ. আকাশে কিসের মেলা বসে?গ. এ দেশের গাছের ডালে ডালে পাখি কী করে?ঘ. অনেক কবি তাদের কবিতায় এ দেশের কোন দিকটি ফুটিয়ে তুলেছেন?ঙ. এ দেশের জন্য আমরা কী করব?২২বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন-মহান হতে, খোলা মাঠের কাছে দিল খোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বিশাল আকাশের দিকে তাকালে আমরা কী শিক্ষা পাই?খ. বায়ুর কাছ থেকে আমরা কী শিক্ষা পাই?গ. সূর্যের কাছ থেকে আমরা কী শিখি?ঘ. চাঁদের কাছ থেকে আমরা কী শিক্ষা লাভ করি?ঙ. সাগর ও নদীর কাছে আমরা কী শিখি? # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল