প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো-এর ওপর। এ প্রশ্নটি গণিতের যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে।৬১। ২০% লাভ অর্থে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?ক. ৯০ টাকা খ. ৮০ টাকা গ. ১০০ টাকা ঘ. ১২০ টাকাউত্তর: ঘ)১২০ টাকা।৬২। ব্যাংকে যে টাকা রাখা হয় তা হচ্ছে—ক. আসল খ. ব্যাংকের টাকা গ. মুনাফা ঘ. মুনাফার হারউত্তর: ক) আসল ৬৩। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কী বলে?ক. অতিরিক্ত টাকা খ. মুনাফা গ. আসল মুনাফা ঘ. হার উত্তর: খ) মুনাফা৬৪। ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তাকে কী বলে?ক. মুনাফা খ. শতকরা গ. মুনাফার হার ঘ. ব্যাংকের আমানত উত্তর: গ) মুনাফার হার। ৬৫। ওজন পরিমাপের মূল একক কোনটি?ক. মিটার খ. গ্রাম গ. লিটার ঘ. ডিগ্রি। উত্তর: খ)গ্রাম৬৬। ৯৫ সেমি = ?ক. ৯৫০ মি.মি. খ. ৯৫০০ মি.মি. গ. ৯০৫ মি.মি. ঘ. ৯০০৫ মি.মি.উত্তর: ক) ৯৫০ মি.মি.৬৭। ৭ মি.মি. = ?ক. ০.০০৭ কি.মি. খ. ০.০০০০০৭ কি.মি. গ. ০.০০০৭ কি.মি. ঘ. ০.০৭ কি.মি.উত্তর: খ)০.০০০০০৭ কি.মি. ৬৮। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?ক. ২৮ দিনে খ. ২৯ দিনে গ. ৩০ দিনে ঘ. ৩১ দিনেউত্তর: খ) ২৯ দিনে ৬৯। এক যুগ হয় কত বছরে?ক. ১০ বছরে খ. ১২ বছরে গ. ২৫ বছরে ঘ. ৫০ বছরে উত্তর: খ) ১২ বছরে। ৭০। দেশীয় রীতিতে যখন রাত্রি ২টা ১৫ মিনিট। আন্তর্জাতিক রীতিতে তখন সময় কত?ক. ২টা ১৫ মিনিট খ. ১৪টা ১৫ মিনিট গ. ১টা ১৫ মিনিট ঘ. ১৩টা ১৫ মিনিটউত্তর: ক) ২টা ১৫ মিনিট।৭১। জমা খরচের খাতার হিসাবকে ভাগ করা হয়—ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪টি ভাগেউত্তর: খ) ২টি ভাগে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল