বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৪আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে
যতি ও ছেদ চিহ্ন অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ‘বিরাম চিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গত ১১ অক্টোবরের পর আজ থেকে ‘বিরাম চিহ্ন বসাও’ প্রশ্নের উত্তরের বাকি অংশ ধারাবাহিকভাবে ছাপা হলো। ২৬ পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয় বর্ষায় চারপাশে যখন পানি থইথই করে তখন কৃষকেরা জাগ দেওয়া পাট ধোয়া শুরু করে ধোয়া পাটের সোনালি আঁশ রোদে ঝিলিক দিয়ে ওঠে কৃষকবধূ তখন ভারি ব্যস্ত বাঁশের আড়ায় সে শুকায়, রোদে ছড়িয়ে দেয় আঁটিবাঁধা পাটকাঠিউত্তর: পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। বর্ষায় চারপাশে যখন পানি থইথই করে, তখন কৃষকেরা জাগ দেওয়া পাট ধোয়া শুরু করে। ধোয়া পাটের সোনালি আঁশ রোদে ঝিলিক দিয়ে ওঠে। কৃষকবধূ তখন ভারি ব্যস্ত। বাঁশের আড়ায় সে শুকায়, রোদে ছড়িয়ে দেয় আঁটিবাঁধা পাটকাঠি। ২৭ সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয় জুড়ে অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এদের মধ্যে প্রধান হলো চাকমা মুরং মারমা লুসাই গারো ইত্যাদি এরা পাহাড়ে জুুম চাষ করে আর বসবাসের জন্য ছোট ছোট ঘর বাঁধে টিলায় এদের আছে নিজস্ব সংস্কৃতিউত্তর: সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয়জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। এদের মধ্যে প্রধান হলো চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। এরা পাহাড়ে জুুম চাষ করে। আর বসবাসের জন্য ছোট ছোট ঘর বাঁধে টিলায়। এদের আছে নিজস্ব সংস্কৃতি। ২৮ প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড় তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতি কাপড় বোনে মসলিন রেশম তসর গরদ মুগা জামদানি টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত বস্ত্রএই আমাদের দেশ আর দেশের মানুষ আমরা ভালোবাসি এই দেশ ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকেউত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতি কাপড় বোনে। মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, জামদানি, টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত বস্ত্র।এই আমাদের দেশ আর দেশের মানুষ। আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে। ২৯ আষাঢ় ভরা বর্ষার মাস এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে ধানের খেত জলে ভরে ওঠে পথঘাট প্লাবিত হয় অবিশ্রান্ত বৃষ্টিতে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে আনে যারা বাইরে গেছে তারা ফিরে এল কি না খোঁজখবর নেয় কারণ সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যাবে।উত্তর: আষাঢ় ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরে ওঠে। পথঘাট প্লাবিত হয় অবিশ্রান্ত বৃষ্টিতে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে আনে, যারা বাইরে গেছে তারা ফিরে এল কি না খোঁজখবর নেয়। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যাবে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল