প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৫অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গত ১১ অক্টোবরের পর আজ থেকে ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তরের পরবর্তী অংশ ধারাবাহিকভাবে ছাপা হলো। ৩০ অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে দুঃসাহসী কেন উড়ছে তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবেইউত্তর: অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবেই। ৩১মহানবী হজরত মুহম্মদ (সা.) এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তাঁর কাজ শেষ হয়েছে মনে হলো হয়তো এটাই তাঁর জীবনের শেষ হজ তিনি আর কাবাশরিফে উপস্থিত হতে পারবেন না সমবেত মানুষের উদ্দেশে তিনি বললেন তোমরা সাক্ষী আমি আমার কর্তব্য পালন করেছি বিদায় উত্তর: মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তাঁর কাজ শেষ হয়েছে। মনে হলো, হয়তো এটাই তাঁর জীবনের শেষ হজ। তিনি আর কাবাশরিফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশে তিনি বললেন: তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়। ৩২মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা হ্যাঁ আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হচ্ছে আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই মামা বললেন সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাবউত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহূত হচ্ছে। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগমতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল