প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৬দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের ধারাবাহিকতায় আজ ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৩৩ সে ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে ভালোবাসে সেই প্রকৃত সুখী যার কোনো রোগ নেই সেই প্রকৃত বিজ্ঞ যার ভালো মন্দ বোধ আছে তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে অথচ সে ই মূর্খ যার নিজের ভালো মন্দ বোধ থাকে না নিজের ক্ষতি নিজেই করেউত্তর: সে-ই প্রকৃত ধার্মিক যে সর্বজীবে দয়া করে, ভালোবাসে। সে-ই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই; সে-ই প্রকৃত বিজ্ঞ যার ভালো-মন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি পরের কারণে স্বার্থ বলি দেন; আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে। অথচ সে-ই মূর্খ যার নিজের ভালো-মন্দ বোধ থাকে না, নিজের ক্ষতি নিজেই করে। ৩৪ জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য পাপপুণ্য ঈর্ষা প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয় জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়উত্তর: জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়। ৩৫ এই শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান তাঁরা আমাদের অতি আপনজন পরমাত্মীয় তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা তাঁদের ভুলব না উত্তর: এই শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অতি আপনজন, পরমাত্মীয়। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমরা তাঁদের ভুলব না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল