প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৭সততার মূল্য অতুলনীয়। সৎ মানুষকে সবাই ভালোবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের ধারাবাহিকতায় আজ থেকে ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৩৬ ছোট্ট শিশুর আদুরে মুুুখ তার আধো আধো ভাষা সবার প্রিয় ছোট্ট শিশুর কথা তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর যেন গাছের পাতায় দোলা লাগার মতো আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর শিশু সবার আদরের উত্তর: ছোট্ট শিশুর আদুরে মুুুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা-চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর। শিশু সবার আদরের। ৩৭ সততার মূল্য অতুলনীয় সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যা লোভী মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে-লোভে পাপ পাপে মৃত্যুউত্তর: সততার মূল্য অতুলনীয়। সৎ মানুষকে সবাই ভালোবাসে। সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথায় বলে-লোভে পাপ, পাপে মৃত্যু। ৩৮ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে ফসল ফলান তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেনউত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা। তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন। ৩৯ হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়েছিলেন সেগুলোতে যারা প্রহরী থাকত তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাতউত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়েছিলেন। সেগুলোতে যারা প্রহরী থাকত, তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল