বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৮যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট
যতি ও ছেদ চিহ্ন অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের ধারাবাহিকতায় আজ থেকে ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৪০ ১৮২২ সাল তিতুমীরের বয়স তখন ৪০ তিনি হজ করতে গেলেন মক্কায় সেখানে পরিচয় হলো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে তিনি ছিলেন সংগ্রামী পুরুষ ধর্মপ্রাণ তিতুমীর তাঁর শিষ্য হলেন দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে তাঁর ওপর অত্যাচার শুরু হলোউত্তর: ১৮২২ সাল। তিতুমীরের বয়স তখন ৪০। তিনি হজ করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ। তিতুমীর তাঁর শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন। ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তাঁর ওপর অত্যাচার শুরু হলো। ৪১ যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি পারি যেকোনো তথ্য উপাত্ত বার্তা ছবি ইত্যাদি আদান প্রদান করতে এমনকি কি পরস্পরের চেহারাও দেখতেউত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। পারি যেকোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান করতে, এমনকি কি পরস্পরের চেহারাও দেখতে। ৪২ যোগাযোগের আরেকটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই ছবি দেখতে পাই না টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখতে পাই তা সম্ভব হচ্ছে টেলিভিশনের বদৌলতেউত্তর: যোগাযোগের আরেকটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই। ছবি দেখতে পাই না। টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখতে পাই, তা সম্ভব হচ্ছে টেলিভিশনের বদৌলতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল