প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৯বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৪৩ পাখি চায় ওড়ার আনন্দ তাকে যত যত্নেই রাখা হোক যতই পোষ মানানো হোক এতে তার মন পাওয়া যায় না খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে যত্ন করে লালনপালনও করেছিল কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল পাখিটি চলে গেল সে আর ফিরে এল না কারণ সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ পাখি চায় স্বাধীনতাউত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালন-পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।৪৪কেবল সৌন্দর্যের পরিবেশ নয় মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধারণ ভূমিকা বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে যেখানে গাছপালা ও বনভূমি বেশি সেখানে ভালো বৃষ্টি হয় ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে চাষাবাদ ও ফসল ভালো হয়উত্তর: কেবল সৌন্দর্যের পরিবেশ নয়, মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই। গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধারণ ভূমিকা। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়।৪৫মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা জ্ঞান বিস্তার ও প্রসারে ছিল তাঁর অনেক অবদান তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মোহাম্মদ মুহসীন কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেনউত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা, জ্ঞান-বিস্তার ও প্রসারে ছিল তাঁর অনেক অবদান। তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মুহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। ৪৬গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় এর প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে লাখ লাখ জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এক ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেনউত্তর: গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়। এর প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে লাখ লাখ জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এক ঐতিহাসিক ‘লং মার্চ’ পরিচালনা করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল