প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৫প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১ × ৫ = ০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। নির্জন = নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে।দুশমন = মাজরা পোকা ফসলের দুশমন।পরাগ = মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলছে।ক্রোশ = শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে দুই ক্রোশ পথ হাঁটতে হয়।অন্বেষণে = শিকারি বাঘ শিকারের অন্বেষণে বনে ঘুরে বেড়ায়।প্রবীণ = প্রবীণ লোককে সম্মান করতে হয়।মহাজন = মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র।শুধাল = তাকে শুধালাম, এবার ঈদ কোথায় করবে?নিষ্পাপ = শিশুরা ফুলের মতো নিষ্পাপ।দোষারোপ = না জেনে কাউকে দোষারোপ করা উচিত নয়।জগদীশ = জগদীশ আমাদের ন্যায়ের পথে চালনা করেন।অনল = হিংসুটে লোক সর্বদা হিংসার অনলে জ্বলেপুড়ে মরে।ঈর্ষা = ঈর্ষা করা ভালো নয়।বহ্নিতাপ = রাজার ক্রোধের বহ্নিতাপ থেকে প্রজার রক্ষা পাওয়া সহজ নয়।পুছিল = ভাত খাবে কি না, রহিম করিমকে পুছিল।স্বজনবিমুখ = তার মতো স্বজনবিমুখ লোক আর দেখিনি।তুষ্ট = বেশি লোভ না করে অল্পে তুষ্ট থাকা ভালো।গরীয়ান = সেই ব্যক্তি গরীয়ান, যে দরিদ্রকে সাহায্য করে।বরেণ্য = অনেক বরেণ্য শিক্ষক ১৯৭১ সালে স্বাধীনতার জন্য প্রাণদান করেছেন।নির্বিচার = ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় নির্বিচারে গণহত্যা চালিয়েছিল।ঠান্ডা মাথায় = পাকিস্তানি সেনারা ঠান্ডা মাথায় এ দেশের সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করেছে।পরিকল্পিতভাবে = পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে।মেধাবী = তৃষা খুবই মেধাবী মেয়ে।নীলনকশা = পাকিস্তানি সেনারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীলনকশা তৈরি করেছিল।কোণঠাসা = সত্য কথা বলায় নিপা আপাকে নিন্দুকেরা কোণঠাসা করে রেখেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল