প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের রূপ  অংশ-০১প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ১. বাংলাদেশের বুকের ওপর দিয়ে বহিয়া গিয়াছে কত নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রহিয়াছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতি, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষা, সুরমা, কর্ণফুলি, সাংগু ও মাতামুহুরি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও কত চমত্কার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি।উত্তর: বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতি, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষা, সুরমা, কর্ণফুলি, সাংগু ও মাতামুহুরি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও কত চমত্কার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি।২. শহরের বাইরে এলেই গ্রাম। ছায়া-ঢাকা, পাখি-ডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বহিয়া গিয়াছে নদী। নদীর তীরে তীরে গড়িয়া উঠিয়াছে কত জনপদ। এসব জনপদে মানুষ ঘর বাঁধিয়াছে, গড়িয়া তুলিয়াছে গ্রাম-গঞ্জ ও হাট-বাজার। আম, জাম, কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের একেকটি গ্রাম। এসব গ্রামের বাড়িঘর শহরের দালান-কোঠার মতো ইট, কাঠ, পাথরে তৈরি নয়।উত্তর: শহরের বাইরে এলেই গ্রাম। ছায়া-ঢাকা, পাখি-ডাকা এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ। এসব জনপদে মানুষ ঘর বেঁধেছে, গড়ে তুলেছে গ্রাম-গঞ্জ ও হাট-বাজার। আম, জাম, কাঁঠাল ও বাঁশবনের নিবিড় ছায়ায় ঘেরা বাংলাদেশের একেকটি গ্রাম। এসব গ্রামের বাড়িঘর শহরের দালান-কোঠার মতো ইট, কাঠ, পাথরে তৈরি নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী মঙ্গলবার