প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫০বাংলাদেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৪৭আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা আকাশের দিকে যখন তাকাই দেখি ফুটফুটে তারার মেলা আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা এ দেশের কোথাও রয়েছে পাহাড় কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন এ দেশ আমাদের গর্ব এ দেশকে আমরা ভালোবাসি এ দেশের জন্য আমাদের কাজ করতে হবেউত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।৪৮সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমাদের অতি পরিচিত শব্দ প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই বৈশাখ মাসে তো ঘটেই অন্য কোনো কোনো মাসেও প্রকৃতির খেয়ালখুশিমতো ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের এই রূপ এতই প্রচণ্ড যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্তর ও বই তছনছ হয়ে যায়উত্তর: সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমাদের অতি পরিচিত শব্দ। প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই। বৈশাখ মাসে তো ঘটেই, অন্য কোনো কোনো মাসেও প্রকৃতির খেয়ালখুশি মতো ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের এই রূপ এতই প্রচণ্ড যে, বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্তর ও বই তছনছ হয়ে যায়।৪৯মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা দ্রুততা ও তীব্রতায় হয়ে পড়ল হতবিহ্বল পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র তারা দক্ষিণ-পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে দরুইনের দিকে মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথ খোলা হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া।উত্তর: মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় হয়ে পড়ল হতবিহ্বল। পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক। সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। তারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে দরুইনের দিকে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম। ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথ খোলা—হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল