মৃৎশিল্প হচ্ছে দেশের সবচেয়ে প্রাচীন শিল্প: বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫২
ক্রিয়াপদের চলিত রূপ অংশ-৩প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ৬.আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হইতেছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরিয়া তৈরি করিয়া আসিতেছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী! নিত্য দিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তাহারা তৈয়ারি করিয়া আসিতেছে উৎসব-পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র।উত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী! নিত্য দিনের দরকারি এইসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব-পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র।৭.মৃত্যুর কথা শুনিয়া ভয়ে জেলের মুখ শুকাইয়া গেল। সে কাঁপিতে কাঁপিতে কোনো রকমে বলিল—ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। তাহা হইলে তুমি কেন আমাকে মারিতে চাইতেছ? কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হইয়াছিলে। নড়াচড়া করিতে না পারিয়া কতই না কষ্ট পাইতেছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হইয়া থাকে, আর তাহার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলিবার নেই।উত্তর: মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল—ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তা হলে তুমি কেন আমাকে মারতে চাইছ? কত কাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়ে ছিলে। নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই।