বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫২আজ স্লোগান উঠছে—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান
যতি ও ছেদ চিহ্ন অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৫৪ অঞ্জনা চুপি চুপি জিজ্ঞাসা করল কত নিদর্শন পাওয়া গিয়েছে আবির গড় গড় করে বলতে শুরু করল শিলালিপি পাওয়া গিয়েছে ভগ্ন জৈনমূর্তি পাওয়া গিয়েছে বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে অলংকৃত ইট পাওয়া গিয়েছে ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য একটা ষাঁড় একটা বাঘ একটা ঘোড়া একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গিয়েছেউত্তর: অঞ্জনা চুপি চুপি জিজ্ঞাসা করল, কত নিদর্শন পাওয়া গিয়েছে? আবির গড় গড় করে বলতে শুরু করল—শিলালিপি পাওয়া গিয়েছে, ভগ্ন জৈনমূর্তি পাওয়া গিয়েছে, বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে, অলংকৃত ইট পাওয়া গিয়েছে, ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য, একটা ষাঁড়, একটা বাঘ, একটা ঘোড়া, একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গিয়েছে। ৫৫ তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উজাড় করা ঠিক নয় তাহলে তা হবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই তাই আজ স্লোগান উঠেছে গাছ লাগান পরিবেশ বাঁচানউত্তর: তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উড়ার করা ঠিক নয়। তাহলে তা হবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নবায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কেনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠছে—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ ৫৬ পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না এ পাখি ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াতে পারে দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেইউত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ। খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না এ পাখি। ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াতে পারে। দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেই। ৫৭ ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুকউত্তর: ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।