প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ৮.কিন্তু পিছু হটিতে হইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালাইয়া ঠেকাইয়া রাখিতে হইবে হানাদার দুশমনদের। এ দায়িত্ব কে নেবে? আরও একজন ঢলিয়া পড়িল শত্রুর গুলিতে। প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হইয়া দাঁড়াইয়া চালাইতে লাগিলেন গুলি— উত্তরে, দক্ষিণে, পশ্চিমে। নয়জন মুক্তিসেনা এর মধ্যেই নিহত হইলেন। আরও দশজন হইলেন আহত। পিছু না হটিলে সবার মৃত্যু অবধারিত।উত্তর: কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে হানাদার দুশমনদের। এ দায়িত্ব কে নেবে? আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। প্লাটুন কমান্ডার মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি— উত্তরে, দক্ষিণে, পশ্চিমে। নয়জন মুক্তিসেনা এর মধ্যেই নিহত হলেন। আরও দশজন হলেন আহত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত।৯.বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁহারা এসব যন্ত্র ব্যবহার করিতেন তাঁহাদেরও ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি।উত্তর: বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদেরও ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল