প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানশুদ্ধ/অশুদ্ধ নির্ণয়  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় ধারাবাহিকভাবে ছাপা শুরু হলো।অধ্যায়-১১. ধানবীজে দুটি বীজপত্র থাকে।—অশুদ্ধ ২. গম একবীজপত্রী উদ্ভিদ।—শুদ্ধ ৩. ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ৪. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ ৫. ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে।—শুদ্ধ৬. উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার।—অশুদ্ধ৭. বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে।—শুদ্ধ ৮. গুল্মের কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা।—অশুদ্ধ৯. পাইনাসের পাতা সুচের মতো।—শুদ্ধ১০. ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।—শুদ্ধ১১. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।—অশুদ্ধ১২. সপুষ্পক উদ্ভিদের ফুল হয় না।—অশুদ্ধ১৩. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার বড়।—অশুদ্ধ১৪. গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।—শুদ্ধ১৫. যে উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা সেগুলো বৃক্ষ।—শুদ্ধ১৬. আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ তিন ধরনের।—শুদ্ধ১৭. বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।—শুদ্ধ১৮. লাউ, কুমড়া, পুঁইশাক এগুলো বিরুৎ উদ্ভিদ।—শুদ্ধ অধ্যায়-২১. দোআঁশ মাটি ফল গাছের জন্য ভালো—‘শুদ্ধ’২. শুকনো মৌসুমে গাছের গোড়ায় খুব বেশি পানি দিতে হয় না—‘অশুদ্ধ’ ৩. গ্রীষ্মকালীন শাকসবজি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চাষ করা হয়. ‘শুদ্ধ’ ৪. পটোল, ঢ্যাঁড়স, শসা ইত্যাদি শীতকালীন প্রধান সবজি—‘অশুদ্ধ’ ৫. যেসব গাছের কাণ্ড দুর্বল, তাদের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য মাচা করে দিতে হয়.—‘শুদ্ধ’৬. ফুল লাগাতে হলে প্রথমে মাটি তৈরি করতে হয়—‘শুদ্ধ’৭. টবে ফুল গাছের চারা অথবা কলম লাগানো যায় না—‘অশুদ্ধ’ ৮. কাশফুল গ্রীষ্মকালের বৈশিষ্ট্য.—‘অশুদ্ধ’ ৯. কাকন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাতি বসন্তের ফুল.—‘শুদ্ধ’১০. ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ.—‘শুদ্ধ’ ১১. গাঁদা, জিনিয়া, কসমস বর্ষাকালে ফোটে.—‘অশুদ্ধ’ ১২. বর্ষার শুরুতে লাগালে তাড়াতাড়ি বড় হয়.—‘শুদ্ধ’১৩. সবসময় গাছের গোড়ায় পানি জমে থাকা ভালো.—‘অশুদ্ধ’ ১৪. লাগানোর জন্য দেড় হাত চওড়া ও দেড় হাত গভীর গর্ত করতে হবে.—‘শুদ্ধ’১৫. কাঁচাকলা, পেঁপে সারা বছর কমবেশি পাওয়া যায়.—শুদ্ধ ১৬. পেয়ারা, আমড়া বর্ষাকালীন ফল.—‘শুদ্ধ’ ১৭. আম, জাম, কাঁঠাল গ্রীষ্মকালীন ফল.—‘শুদ্ধ’১৮. কমলালেবু, জলপাই শীতকালীন ফল.—‘শুদ্ধ’অধ্যায়-৪১. মাছ, গোশত, ডিম, ডাল ইত্যাদিতে আমিষের পরিমাণ কম.—‘অশুদ্ধ’২. জীবনধারণের জন্য খাদ্য অপরিহার্য নয়.—‘অশুদ্ধ’৩. খাদ্যে যে ধরনের খাদ্য উপাদান বেশি মাত্রায় থাকে তাকে ওই জাতের খাদ্য বলে.—‘শুদ্ধ’৪. পুষ্টির বিচারে ভাতের চেয়ে রুটি ভালো.—‘শুদ্ধ’৫. শর্করা-জাতীয় খাবার কাজ করার শক্তি জোগায়.—‘শুদ্ধ’৬. মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে.—‘শুদ্ধ’৭. সূর্যের আলো ত্বক বা চামড়ার নিচে থাকা চর্বির সাহায্যে ভিটামিন ‘ডি’ তৈরি করে.—‘শুদ্ধ’৮. ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হয়.—‘শুদ্ধ’৯. চর্বি ও তেল-জাতীয় খাদ্যে ভিটামিন ‘ডি’ থাকে.—‘শুদ্ধ’১০. মুখে ও জিহ্বায় ঘা হয় ভিটামিন ‘সি’-এর অভাবে.—অশুদ্ধ’১১. পেয়ারাতে প্রচুর পরিমাণে ‘সি’ থাকে.—‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল