শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় থেকে অধ্যায় ভিত্তিক নমুনা ‘শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়’ ছাপা হলো।অধ্যায়-৮২৭. একটি অ্যামোনিয়ায় অনু = একটি নাইট্রোজেন পরমাণু+তিনটি হাইড্রোজেন পরমাণু।— শুদ্ধ ২৮. তাপে কঠিন পদার্থের অনুগুলোর কম্পন বেড়ে যায়।— শুদ্ধ ২৯. তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অনুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে।— শুদ্ধ ৩০. অক্সিজেন ও হাইড্রোজনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। —শুদ্ধ৩১. কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ।— অশুদ্ধ৩২. আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতে।— শুদ্ধঅধ্যায়-৯১. কাজ করার সামর্থ্যকে বোঝায় বল — অশুদ্ধ২. বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে বলে কাজ —‘শুদ্ধ’৩. অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে —‘শুদ্ধ’৪. শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। —‘শুদ্ধ’৫. কাঠ, কয়লা, তেল বা গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি আছে। —‘শুদ্ধ’৬. বিদ্যুৎকোষে রাসায়নিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করা হয়। — অশুদ্ধ৭. যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে। —‘শুদ্ধ’৮. ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা। —‘শুদ্ধ’৯. মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন। —‘শুদ্ধ’১০. বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ। — অশুদ্ধ১১. প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল। — অশুদ্ধ১২. বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদান করা হয়। — অশুদ্ধ১৩. তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে। — অশুদ্ধ১৪. চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি। —‘শুদ্ধ’১৫. বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়। — অশুদ্ধঅধ্যায়-১০১. বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে। — ‘শুদ্ধ’২. বায়ু একটি পদার্থ।— ‘শুদ্ধ’৩. ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।— ‘অশুদ্ধ’৪. বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।— ‘অশুদ্ধ’৫. সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।— ‘অশুদ্ধ’৬. বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।— ‘অশুদ্ধ’৭. বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।— ‘অশুদ্ধ’৮. দিনের বেলায় সূর্য কিরণে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।— ‘অশুদ্ধ’৯. বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।— ‘অশুদ্ধ’১০. বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।— ‘শুদ্ধ’১১. বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।— ‘শুদ্ধ’১২. ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।— ‘অশুদ্ধ’১৩. বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। — ‘শুদ্ধ’১৪. তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।— ‘শুদ্ধ’১৫. বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক.— ‘অশুদ্ধ’১৬. বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।— ‘শুদ্ধ’১৭. আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।— ‘শুদ্ধ’১৮. বায়ুর কোনো ওজন নেই।— ‘অশুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল