বাক্য রচনা অংশ-৬প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫ = ০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। অবধারিত = মৃত্যু অবধারিত জেনেও মুক্তিসেনারা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন।নাজুক = পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠল।নারাজ = সহযোদ্ধাকে একা ফেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে নারাজ।তোড়ে = গুলির তোড়ে শত্রুরা আর এগিয়ে আসতে পারছিল না।স্বস্তি = বিপদ কেটে যাওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল।নির্বিঘ্নে = যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো।আকস্মিকতা = শত্রুর আক্রমণের আকস্মিকতায় সেনারা দিশেহারা হয়ে পড়ল।হতবিহ্বল = হঠাৎ আগুন লাগায় বস্তির লোকেরা হতবিহ্বল হয়ে পড়ল।প্রতিরোধ = শত্রুর আক্রমণ প্রতিরোধ করা সৈনিকের কর্তব্য।নিরাপত্তা = আমরা সবাই জীবনের নিরাপত্তা চাই।প্লাটুন = সেনা অধিনায়ক যুদ্ধক্ষেত্রে আরও কয়েক প্লাটুন সেনা পাঠালেন।কমান্ডার = কমান্ডারের আদেশে সেনারা সামনে এগিয়ে গেল।আত্মপ্রত্যয়ী = এ কাজে তিনি যথেষ্ট আত্মপ্রত্যয়ী।পরিখা = সেনারা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছে।হাবিলদার = হাবিলদারের নেতৃত্বে সেপাইরা জায়গা পাহারা দিচ্ছে।গাঙ = গ্রামের পাশ দিয়ে এঁকেবেঁকে গেছে গাঙটি।টুইটুবানি = বর্ষার সময় নদী পানিতে টুইটুবানি থাকে।ঝামুরঝুমুর = ঝামুরঝুমুর শব্দে মন উদাস হয়ে যায়।উড়ু উড়ু = ছেলেটির মনে উড়ু উড়ু ভাব লক্ষ করা গেল।অভিহিত = গ্রাম-বাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত।উদ্দীপনা = কাজে সাফল্য লাভের জন্য উদ্দীপনা প্রয়োজন।শ্রমজীবী = শ্রমজীবী মানুষ দেশের প্রকৃত সম্পদ।শ্রমসংগীত = ছাদ পেটানোর গান এক ধরনের শ্রমসংগীত।বিনোদন = পরিশ্রমের সঙ্গে বিনোদনের ব্যবস্থা রাখা দরকার।প্রতিফলন = মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে সংগীতে।পারদর্শী = তিনি উচ্চাঙ্গসংগীতে পারদর্শী।রেওয়াজ = ভালো শিল্পীরা নিয়মিত রেওয়াজ করেন।গুরু = গুরুর নির্দেশ অবশ্যই মানতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল