গণিত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬ সংখ্যা লেখায় ব্যবহূত প্রতীককে অঙ্ক বলা হয়
শূন্যস্থানপূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে ৩ ডজন কলার দাম— টাকা।উত্তর: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে ৩ ডজন কলার দাম ৯০ টাকা।প্রশ্ন: ১০টি ডিমের দাম ৪০ টাকা হলে ১টির দাম— টাকা।উত্তর: ১০টি ডিমের দাম ৪০ টাকা হলে ১টির দাম ৪ টাকা।প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম— টাকা।উত্তর: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম ৪ টাকা।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৪ টাকা হলে ৩টি পেনসিলের দাম— টাকা।উত্তর: ১টি পেনসিলের দাম ৪ টাকা হলে ৩টি পেনসিলের দাম ১২ টাকা।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরে ৪৮টি আম। ১টি ঝুড়িতে ধরে— টি আম।উত্তর: ৩টি ঝুড়িতে ধরে ৪৮টি আম। ১টি ঝুড়িতে ধরে ১৬টি আম।প্রশ্ন: ১টি ঝুড়িতে ধরে ৮টি আম। ৯টি ঝুড়িতে ধরে— টি আম।উত্তর: ১টি ঝুড়িতে ধরে ৮টি আম। ৯টি ঝুড়িতে ধরে ৭২টি আম।প্রশ্ন: গড়–রাশির সংখ্যা = —।উত্তর: গড়–রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল।প্রশ্ন: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড়—।উত্তর: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় ১২।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হয়—।উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হয় ১।প্রশ্ন: গুণনীয়কের অপর নাম—।উত্তর: গুণনীয়কের অপর নাম উৎপাদক।প্রশ্ন: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া— নামে পরিচিত।উত্তর: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া ইউক্লিডীয় প্রক্রিয়া নামে পরিচিত।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল— সংখ্যার গসাগু নির্ণয় করা যায়।উত্তর: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল দুটি সংখ্যার গসাগু নির্ণয় করা যায়।প্রশ্ন: ২১৬ সংখ্যাটি ১৮, ২৪ ও ২৭-এর—।উত্তর: ২১৬ সংখ্যাটি ১৮, ২৪ ও ২৭-এর লসাগু।প্রশ্ন: গণিতে বিভিন্ন প্রকারের— ব্যবহার করা হয়।উত্তর: গণিতে বিভিন্ন প্রকারের প্রতীক ব্যবহার করা হয়।প্রশ্ন: সংখ্যা লেখায় ব্যবহূত প্রতীককে— বলা হয়।উত্তর: সংখ্যা লেখায় ব্যবহূত প্রতীককে অঙ্ক বলা হয়।প্রশ্ন: অজানা সংখ্যা নির্দেশ করতে— প্রতীক ব্যবহার করা হয়।উত্তর: অজানা সংখ্যা নির্দেশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়।প্রশ্ন: বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকসংবলিত গাণিতিক বাক্যকে— বলা হয়।উত্তর: বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকসংবলিত গাণিতিক বাক্যকে খোলাবাক্য বলা হয়।প্রশ্ন: >(বড় নয়)-এর সমার্থক প্রতীক—।উত্তর: >(বড় নয়)-এর সমার্থক প্রতীক (ছোট অথবা সমান)।প্রশ্ন: ৬/৭ একটি ভগ্নাংশ যার লব ও হর যথাক্রমে— ও —।উত্তর: ৬/৭ একটি ভগ্নাংশ যার লব ও হর যথাক্রমে ৬ ও ৭।প্রশ্ন: একাধিক ভগ্নাংশের লঘিষ্ঠ সমহর তাদের হরের—গুণিতক।উত্তর: একাধিক ভগ্নাংশের লঘিষ্ঠ সমহর তাদের হরের সাধারণ গুণিতক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল