বিজ্ঞান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬০ পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি ও রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে
শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা ‘শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়’ ছাপা হলো।অধ্যায়-১৪১৬. রেডিও, টেলিভিশন, খবরের কাগজ একমুখী তথ্যপ্রবাহ।—‘শুদ্ধ’১৭. মোবাইল টেলিফোনে তারের সংযোগ লাগে।— অশুদ্ধ১৮. চৌম্বকীয় তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।—‘শুদ্ধ’১৯. সিপিইউকে বলা হয় ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’।—‘শুদ্ধ’২০. ‘মাউস’ হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।— অশুদ্ধঅধ্যায়-১৫১. গাছপালা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে।—‘অশুদ্ধ’২. নির্মল বায়ু, উর্বর মাটি, বিশুদ্ধ পানি পরিবেশকে সুন্দর রাখে।—‘শুদ্ধ’৩. দাবানলের ফলে গাছপালা পুড়ে গিয়ে উর্বর বনভূমির সৃষ্টি করে।—‘অশুদ্ধ’৪. দূষিত পানি জন্ডিস, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায়।—‘শুদ্ধ’৫. পরিবেশ দূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়।—‘শুদ্ধ’৬. দূষিত মাটিতে ভালো গাছপালা জন্মায়।—‘অশুদ্ধ’৭. বায়ু দূষণ রোধের জন্য গাছপালা বেশি করে লাগাতে হবে।—‘শুদ্ধ’৮. প্লাস্টিক বা পলিথিন মাটিতে পচে মিশে যায়।—‘অশুদ্ধ’৯. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদির যত্নের প্রয়োজন নেই।—‘অশুদ্ধ’১০. বন্যা, জলোচ্ছ্বাসের ফলে পরিবেশ দূষিত হয়।—‘অশুদ্ধ’১১. কলকারখানা ও যান্ত্রিক যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে।—‘শুদ্ধ’১২. পরিবেশের উপাদানগুলোকে চার ভাগে ভাগ করা যায়।—‘অশুদ্ধ’১৩. প্রকৃতিতে গাছপালা কমে গেলেও বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সঠিক থাকবে।—‘অশুদ্ধ’১৪. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।—‘শুদ্ধ’১৫. পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি ও রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।—‘শুদ্ধ’১৬. জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায় না।—‘অশুদ্ধ’১৭. মাটি, পানি, বায়ু, গাছপালা, জীবজন্তু এগুলো প্রাকৃতিক সম্পদ।—‘শুদ্ধ’১৮. জৈব আবর্জনা পোড়ালে বায়ু দূষিত হয় না।—‘অশুদ্ধ’১৯. কলকারখানার বর্জ্য পরিশোধন করা পরিবেশবান্ধব।—‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল